মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু

নওগাঁর পোরশা উপজেলায় বিদ্যুৎতের লাইন নিয়ে গিয়ে পানি সেচের মাধ্যমে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।  বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার মশিদপুর ইউনিয়নের কাতকইল বিলপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।  নিহতরা হলেন- ওই গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে আব্দুল আজিজ (২৭) ও শফিউদ্দিনের ছেলে মাহবুর রহমান (২৮)।  স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন দুপুর ১টার দিকে তারা ছাতোয়া গ্রামের আফজাল হোসেনের ছেলে আবু রায়হানের এসটিডাব্লিউ পাম্প থেকে বিদ্যুতের লাইন নিয়ে গ্রামের পাশের চাকলা নামের ডোবা থেকে পানি সেচে মাছ ধরার জন্য একটি মটর সেট করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ঘটনার সময় ওই স্থানে কেউ ছিলনা। তবে স্থানীয়রা ধারণা করছেন মটরে বিদ্যুতের তার সংযোগ দেওয়ার সময় একজন বিদ্যুৎস্পৃষ্ট হলে অন্যজন বাঁচাতে গিয়ে দুজনেরই মৃত্যু হয়।  পোরশা থানার ওসি জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়েই তিনি নিজে ঘটনাস্থলে গিয়েছেন। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।

মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু

নওগাঁর পোরশা উপজেলায় বিদ্যুৎতের লাইন নিয়ে গিয়ে পানি সেচের মাধ্যমে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার মশিদপুর ইউনিয়নের কাতকইল বিলপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- ওই গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে আব্দুল আজিজ (২৭) ও শফিউদ্দিনের ছেলে মাহবুর রহমান (২৮)। 

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন দুপুর ১টার দিকে তারা ছাতোয়া গ্রামের আফজাল হোসেনের ছেলে আবু রায়হানের এসটিডাব্লিউ পাম্প থেকে বিদ্যুতের লাইন নিয়ে গ্রামের পাশের চাকলা নামের ডোবা থেকে পানি সেচে মাছ ধরার জন্য একটি মটর সেট করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ঘটনার সময় ওই স্থানে কেউ ছিলনা। তবে স্থানীয়রা ধারণা করছেন মটরে বিদ্যুতের তার সংযোগ দেওয়ার সময় একজন বিদ্যুৎস্পৃষ্ট হলে অন্যজন বাঁচাতে গিয়ে দুজনেরই মৃত্যু হয়। 

পোরশা থানার ওসি জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়েই তিনি নিজে ঘটনাস্থলে গিয়েছেন। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow