মাছ ধরার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

হবিগঞ্জের নবীগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সুনাম উদ্দিন নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) বেলা ১টার দিকে উপজেলার বড় ভাকৈর ইউনিয়নের মুমিনা হাওরে বিবিয়ানা নদীর তীরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত সুনাম উদ্দিন (৪০) রামপুর গ্রামের আলী পীর সাহেবের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি প্রতিদিনের মতো হাওরে মাছ ধরতে গেলে হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় ইউপি সদস্য জুয়েল মিয়া জানান, হাওরের পাশে বিবিয়ানা নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে সুনাম উদ্দিন মারা যান। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমীন বলেন, সুনাম উদ্দিন মাছ ধরার উদ্দেশে হাওরে গিয়েছিলেন। বৃষ্টির সময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।  তিনি আরও জানান, বজ্রপাতে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সরকারি সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হবে।

মাছ ধরার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

হবিগঞ্জের নবীগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সুনাম উদ্দিন নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) বেলা ১টার দিকে উপজেলার বড় ভাকৈর ইউনিয়নের মুমিনা হাওরে বিবিয়ানা নদীর তীরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

মৃত সুনাম উদ্দিন (৪০) রামপুর গ্রামের আলী পীর সাহেবের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি প্রতিদিনের মতো হাওরে মাছ ধরতে গেলে হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য জুয়েল মিয়া জানান, হাওরের পাশে বিবিয়ানা নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে সুনাম উদ্দিন মারা যান।

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমীন বলেন, সুনাম উদ্দিন মাছ ধরার উদ্দেশে হাওরে গিয়েছিলেন। বৃষ্টির সময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। 

তিনি আরও জানান, বজ্রপাতে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সরকারি সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow