মাছের গাড়িতে চাঁদাবাজি করায় ছাত্রদলের ২ নেতা বহিষ্কার
রেনু পোনা বহনকারী মাছের গাড়ি থেকে চাঁদাবাজির অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। বৃহস্পতিবার (২১ মে) বিকেলে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃত দুই নেতা হলেন- মিয়া বাবুল ও মো. মিঠু। তারা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলে সহ-সভাপতি পদে ছিলেন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী তাদের বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। এর আগে ১৯ মে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে রেনু পোনা মাছবাহী একটি গাড়ি আটকে এক লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ ওঠে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। একই ঘটনায় আরেকটি গাড়ি থেকে চাঁদা না পেয়ে ভাঙচুর এবং চালককে মারধরের অভিযোগও উঠে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠ
রেনু পোনা বহনকারী মাছের গাড়ি থেকে চাঁদাবাজির অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল।
বৃহস্পতিবার (২১ মে) বিকেলে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত দুই নেতা হলেন- মিয়া বাবুল ও মো. মিঠু। তারা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলে সহ-সভাপতি পদে ছিলেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী তাদের বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
এর আগে ১৯ মে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে রেনু পোনা মাছবাহী একটি গাড়ি আটকে এক লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ ওঠে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। একই ঘটনায় আরেকটি গাড়ি থেকে চাঁদা না পেয়ে ভাঙচুর এবং চালককে মারধরের অভিযোগও উঠে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সভাপতি মিয়া বাবুল, মো. মিঠু ও আকিব, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন স্বজন, ইমরান মাহমুদ ও শাখাওয়াত, সহ-সাংগঠনিক সম্পাদক হায়দার মুন্সি ও শাহরিয়ারসহ একাধিক নেতাকর্মীর বিরুদ্ধে।
এ ঘটনার পর কেন্দ্রীয় ছাত্রদল বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদককে ঢাকায় তলব করে। এর একদিন পরই দুই নেতার বিরুদ্ধে বহিষ্কারাদেশ দেওয়া হয়।
শাওন খান/কেএইচকে/জেআইএম
What's Your Reaction?