মাঝরাতে কেন জুতা খোঁজেন শবনম ফারিয়া

ব্যক্তিজীবন থেকে শুরু করে বিভিন্ন সামাজিক ও সমসাময়িক বিষয়ে অকপট মন্তব্যের জন্য পরিচিত অভিনেত্রী শবনম ফারিয়া এবার শেয়ার করলেন নিজের এক অদ্ভুত অভ্যাসের কথা। অভিনেত্রী জানান, শুধু দিনের বেলাতেই নয়, ঘুমের সমস্যা হলে মাঝরাতে জুতার ওয়েবসাইটে ঢু মারেন। এছাড়া বিভিন্ন অনলাইন পণ্যের ওয়েবসাইটে ঘুরেন বলেও জানান। অভিনেত্রীর ভাষ্যে, অবসর বা একঘেয়েমি অনুভব করলে তিনি মনোযোগ দিয়ে অনলাইন শপিং সাইটে প্রয়োজনীয় বা পছন্দের জিনিসগুলো কার্টে যোগ করেন। তবে শেষ পর্যন্ত সেগুলো কেনা হয় না, বরং কার্টে জমা করাতেই তার আনন্দ বেশি। তিনি আরও জানান, দিনের বেলাতেও অবসর সময়ে একইভাবে অনলাইন শপিং সাইটে পণ্য যোগ করে সময় কাটান। সম্প্রতি এক অভিজ্ঞতার কথা উল্লেখ করে ফারিয়া বলেন, ‘আজকে দেখলাম ৬২ হাজার টাকার ড্রেস অ্যাড করেছি! ঠিক তখনই আম্মু কল দিয়ে বলল, ‘কালকের ছবিগুলো পাঠাও।’একবার তিনি প্রায় ৬২ হাজার টাকার পোশাক কার্টে যোগ করেছিলেন, কিন্তু পরে তা কেনা হয়নি। শবনম ফারিয়ার এই বিচিত্র অভ্যাস এবং মাঝরাতে জুতার ওয়েবসাইটে ঘোরাঘুরির বিষয়টি সামাজিকমাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে।   এলআইএ

মাঝরাতে কেন জুতা খোঁজেন শবনম ফারিয়া

ব্যক্তিজীবন থেকে শুরু করে বিভিন্ন সামাজিক ও সমসাময়িক বিষয়ে অকপট মন্তব্যের জন্য পরিচিত অভিনেত্রী শবনম ফারিয়া এবার শেয়ার করলেন নিজের এক অদ্ভুত অভ্যাসের কথা। অভিনেত্রী জানান, শুধু দিনের বেলাতেই নয়, ঘুমের সমস্যা হলে মাঝরাতে জুতার ওয়েবসাইটে ঢু মারেন। এছাড়া বিভিন্ন অনলাইন পণ্যের ওয়েবসাইটে ঘুরেন বলেও জানান।

অভিনেত্রীর ভাষ্যে, অবসর বা একঘেয়েমি অনুভব করলে তিনি মনোযোগ দিয়ে অনলাইন শপিং সাইটে প্রয়োজনীয় বা পছন্দের জিনিসগুলো কার্টে যোগ করেন। তবে শেষ পর্যন্ত সেগুলো কেনা হয় না, বরং কার্টে জমা করাতেই তার আনন্দ বেশি।

তিনি আরও জানান, দিনের বেলাতেও অবসর সময়ে একইভাবে অনলাইন শপিং সাইটে পণ্য যোগ করে সময় কাটান।

সম্প্রতি এক অভিজ্ঞতার কথা উল্লেখ করে ফারিয়া বলেন, ‘আজকে দেখলাম ৬২ হাজার টাকার ড্রেস অ্যাড করেছি! ঠিক তখনই আম্মু কল দিয়ে বলল, ‘কালকের ছবিগুলো পাঠাও।’একবার তিনি প্রায় ৬২ হাজার টাকার পোশাক কার্টে যোগ করেছিলেন, কিন্তু পরে তা কেনা হয়নি।

শবনম ফারিয়ার এই বিচিত্র অভ্যাস এবং মাঝরাতে জুতার ওয়েবসাইটে ঘোরাঘুরির বিষয়টি সামাজিকমাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

 

এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow