মাঝিমাল্লা সংঘের রব সভাপতি ও আল-আমিন সাধারণ সম্পাদক

মোংলা বন্দর যন্ত্রচালিত মাঝিমাল্লা সংঘের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) অনুষ্ঠিত এ নির্বাচনে আ. রব ব্যাপারী সভাপতি ও আল-আমিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার জানান, শনিবার সকাল ৮টায় মোংলা বন্দর যন্ত্রচালিত মাঝিমাল্লা সংঘ চত্বরে সংগঠনটির ত্রিবার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে এ ভোট চলে বিকেল ৪টা পর্যন্ত। এ সময় সংঘের ৭৭২ জন ভোটারের মধ্যে ৬৭৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট শেষে শুরু হয় গণনার কাজ। গণনা শেষে রাত সোয়া ৯টার দিকে ফলাফল ঘোষণা করা হয়। এতে ছাতা প্রতীক নিয়ে ৩৩৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন আ. রব ব্যাপারী। তার নিকটতম প্রতিবন্ধী দেলোয়ার হোসেন কলস প্রতীক নিয়ে পেয়েছেন ৩৩৩ ভোট। সভাপতি পদে লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। অপরদিকে বাঘ প্রতীক নিয়ে লড়াই করে ৪০১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. আল-আমিন। তার নিকটতম প্রতিবন্ধী শহীদুল ইসলাম গরুর গাড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ২০৯ ভোট। এছাড়া সহ-সভাপতি পদে স্বপন শিকদার ও বাবুল হাওলাদার, সহ-সাধারণ সম্পাদক পদে ফরিদ খলিফা ও সোহ

মাঝিমাল্লা সংঘের রব সভাপতি ও আল-আমিন সাধারণ সম্পাদক

মোংলা বন্দর যন্ত্রচালিত মাঝিমাল্লা সংঘের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) অনুষ্ঠিত এ নির্বাচনে আ. রব ব্যাপারী সভাপতি ও আল-আমিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার জানান, শনিবার সকাল ৮টায় মোংলা বন্দর যন্ত্রচালিত মাঝিমাল্লা সংঘ চত্বরে সংগঠনটির ত্রিবার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে এ ভোট চলে বিকেল ৪টা পর্যন্ত। এ সময় সংঘের ৭৭২ জন ভোটারের মধ্যে ৬৭৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট শেষে শুরু হয় গণনার কাজ। গণনা শেষে রাত সোয়া ৯টার দিকে ফলাফল ঘোষণা করা হয়।

এতে ছাতা প্রতীক নিয়ে ৩৩৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন আ. রব ব্যাপারী। তার নিকটতম প্রতিবন্ধী দেলোয়ার হোসেন কলস প্রতীক নিয়ে পেয়েছেন ৩৩৩ ভোট। সভাপতি পদে লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি।

অপরদিকে বাঘ প্রতীক নিয়ে লড়াই করে ৪০১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. আল-আমিন। তার নিকটতম প্রতিবন্ধী শহীদুল ইসলাম গরুর গাড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ২০৯ ভোট। এছাড়া সহ-সভাপতি পদে স্বপন শিকদার ও বাবুল হাওলাদার, সহ-সাধারণ সম্পাদক পদে ফরিদ খলিফা ও সোহাগ হাওলাদার, সাংগঠনিক সম্পাদক পদে সোহাগ হাওলাদার, কোষাধ্যক্ষ পদে ইউসুফ পাটোয়ারী এবং প্রচার সম্পাদক পদে আনোয়ার হোসেন নির্বাচিত হয়েছেন। আর সদস্য (মেম্বার) পদে নির্বাচিত হয়েছেন আটজন।

এদিকে দিনভর পুরো নির্বাচন পর্যবেক্ষণ করেন পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি।

এ নির্বাচন পরিচালনা কমিটিতে অপর দুই সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম নুর জনি ও সাবেক শ্রমিক নেতা সাখাওয়াত হোসেন।

আবু হোসাইন সুমন/কেজে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow