মাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন নাইজেরিয়ার ফুটবলার

মাঠেই অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন নাইজেরিয়ার পেশাদার ফুটবলার মাইকেল এনেরামো। নাইজেরিয়া ফুটবল ফেডারেশন জানিয়েছে, শুক্রবার একটি প্রীতি ম্যাচ চলাকালে এই ঘটনা ঘটে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর। বিবৃতিতে বলা হয়, কাদুনায় একটি প্রীতি ম্যাচে খেলতে গিয়ে হঠাৎ করেই মাঠে লুটিয়ে পড়েন এনেরামো। তিনি প্রথমার্ধ সম্পূর্ণ খেলেন এবং দ্বিতীয়ার্ধের প্রথম পাঁচ মিনিটও মাঠে ছিলেন। এরপরই তার হৃদ্‌রোগজনিত সমস্যা (কার্ডিয়াক অ্যারেস্ট) হয় বলে ধারণা করা হচ্ছে। এনএফএফের সাধারণ সম্পাদক মোহাম্মদ সানুসি বলেন, ‘এটা ভয়াবহ একটি ঘটনা। এই মুহূর্তে আমার বলার মতো ভাষা নেই। আমি শুধু প্রার্থনা করতে পারি, আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন এবং তার পরিবার ও নাইজেরিয়ার ফুটবল পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দেন।’ নাইজেরিয়ার জাতীয় ফুটবল দলের হয়ে এনেরামো ১০টি ম্যাচ খেলেছেন এবং ৩টি গোল করেছেন। এছাড়া তিনি তিউনিসিয়া ও তুরস্কের বিভিন্ন ক্লাবেও পেশাদার ফুটবল খেলেছেন। তুরস্কের ক্লাব সিভাসস্পর সামাজিক মাধ্যমে জানায়, ‘আমাদের সাবেক ফুটবলার মাইকেল এনেরামোর মৃত্যুর সংবাদ গভীর দুঃখের সঙ্গে জেনেছি। লাল-সাদা জার্সিতে তা

মাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন নাইজেরিয়ার ফুটবলার

মাঠেই অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন নাইজেরিয়ার পেশাদার ফুটবলার মাইকেল এনেরামো।

নাইজেরিয়া ফুটবল ফেডারেশন জানিয়েছে, শুক্রবার একটি প্রীতি ম্যাচ চলাকালে এই ঘটনা ঘটে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর।

বিবৃতিতে বলা হয়, কাদুনায় একটি প্রীতি ম্যাচে খেলতে গিয়ে হঠাৎ করেই মাঠে লুটিয়ে পড়েন এনেরামো। তিনি প্রথমার্ধ সম্পূর্ণ খেলেন এবং দ্বিতীয়ার্ধের প্রথম পাঁচ মিনিটও মাঠে ছিলেন। এরপরই তার হৃদ্‌রোগজনিত সমস্যা (কার্ডিয়াক অ্যারেস্ট) হয় বলে ধারণা করা হচ্ছে।

এনএফএফের সাধারণ সম্পাদক মোহাম্মদ সানুসি বলেন, ‘এটা ভয়াবহ একটি ঘটনা। এই মুহূর্তে আমার বলার মতো ভাষা নেই। আমি শুধু প্রার্থনা করতে পারি, আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন এবং তার পরিবার ও নাইজেরিয়ার ফুটবল পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দেন।’

নাইজেরিয়ার জাতীয় ফুটবল দলের হয়ে এনেরামো ১০টি ম্যাচ খেলেছেন এবং ৩টি গোল করেছেন। এছাড়া তিনি তিউনিসিয়া ও তুরস্কের বিভিন্ন ক্লাবেও পেশাদার ফুটবল খেলেছেন।

তুরস্কের ক্লাব সিভাসস্পর সামাজিক মাধ্যমে জানায়, ‘আমাদের সাবেক ফুটবলার মাইকেল এনেরামোর মৃত্যুর সংবাদ গভীর দুঃখের সঙ্গে জেনেছি। লাল-সাদা জার্সিতে তার লড়াই সবসময় স্মরণীয় হয়ে থাকবে। আমরা তার পরিবারের প্রতি সমবেদনা জানাই।’

আরেক তুর্কি ক্লাব গালাতাসারেও শোক প্রকাশ করে জানায়, ‘তুর্কি সুপার লিগে একাধিক ক্লাবে খেলা মাইকেল এনেরামোর মৃত্যুর খবর আমাদের ব্যথিত করেছে। তার পরিবার, বন্ধু ও নাইজেরিয়া ফুটবল ফেডারেশনের প্রতি আমাদের সমবেদনা।’

আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow