মাঠের তারকা থেকে পর্দার নায়ক, ওয়েব সিরিজে জামাল ভূঁইয়া

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়াকে এতদিন দর্শকরা দেখেছেন মাঠের লড়াইয়ে। এবার তিনি হাজির হচ্ছেন একেবারে নতুন পরিচয়ে। প্রথমবারের মতো অভিনয়ে নাম লিখিয়েছেন দেশের জনপ্রিয় এই ফুটবলার। আসন্ন ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে নির্মিত ওয়েব সিরিজ ‘ব্রাজেন্টিনা’-তে প্রধান চরিত্রে অভিনয় করছেন তিনি। সোমবার (১৫ জুন) রাজধানীর কলাবাগান মাঠে শুরু হয়েছে সিরিজটির শুটিং। বিশেষ তাৎপর্য হলো, এই মাঠেই একসময় নিজের ফুটবল ক্যারিয়ারের যাত্রা শুরু করেছিলেন জামাল ভূঁইয়া। সেই পরিচিত মাঠেই এবার শুরু হলো তার অভিনয়জীবনের নতুন অধ্যায়। সিরিজটিতে জামালের বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শরাফ আহমেদ জীবন, লামিমা লাম, সহিদ উন নবী এবং ইশতিয়াক আহমেদ। ‘ব্রাজেন্টিনা’ পরিচালনা করছেন তারিক মুহাম্মদ হাসান। ক্রীড়াঙ্গনের তারকাদের অভিনয়ে নিয়ে আসার অভিজ্ঞতা রয়েছে এই নির্মাতার। এর আগে তিনি ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলকে নিয়ে ‘টি-টুয়েন্টি’, জাহানারা আলমকে নিয়ে ‘লাইফ ইজ বিউটিফুল’ এবং সাবেক ফুটবলার ও বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে নিয়ে ‘ট্রাইবেকার’ নির্মাণ করেছিলে

মাঠের তারকা থেকে পর্দার নায়ক, ওয়েব সিরিজে জামাল ভূঁইয়া

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়াকে এতদিন দর্শকরা দেখেছেন মাঠের লড়াইয়ে। এবার তিনি হাজির হচ্ছেন একেবারে নতুন পরিচয়ে। প্রথমবারের মতো অভিনয়ে নাম লিখিয়েছেন দেশের জনপ্রিয় এই ফুটবলার। আসন্ন ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে নির্মিত ওয়েব সিরিজ ‘ব্রাজেন্টিনা’-তে প্রধান চরিত্রে অভিনয় করছেন তিনি।

সোমবার (১৫ জুন) রাজধানীর কলাবাগান মাঠে শুরু হয়েছে সিরিজটির শুটিং। বিশেষ তাৎপর্য হলো, এই মাঠেই একসময় নিজের ফুটবল ক্যারিয়ারের যাত্রা শুরু করেছিলেন জামাল ভূঁইয়া। সেই পরিচিত মাঠেই এবার শুরু হলো তার অভিনয়জীবনের নতুন অধ্যায়।

সিরিজটিতে জামালের বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শরাফ আহমেদ জীবন, লামিমা লাম, সহিদ উন নবী এবং ইশতিয়াক আহমেদ।

‘ব্রাজেন্টিনা’ পরিচালনা করছেন তারিক মুহাম্মদ হাসান। ক্রীড়াঙ্গনের তারকাদের অভিনয়ে নিয়ে আসার অভিজ্ঞতা রয়েছে এই নির্মাতার। এর আগে তিনি ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলকে নিয়ে ‘টি-টুয়েন্টি’, জাহানারা আলমকে নিয়ে ‘লাইফ ইজ বিউটিফুল’ এবং সাবেক ফুটবলার ও বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে নিয়ে ‘ট্রাইবেকার’ নির্মাণ করেছিলেন।

অভিনয়ে আসার সিদ্ধান্ত প্রসঙ্গে জামাল ভূঁইয়া জানান, কয়েক মাস ধরেই বিষয়টি নিয়ে আলোচনা চলছিল। শুরুতে তিনি আগ্রহী না থাকলেও নির্মাতার উৎসাহ এবং ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলের পরামর্শে শেষ পর্যন্ত কাজটি করতে সম্মত হন।

জামাল বলেন, ‘প্রথমে একটু দ্বিধায় ছিলাম। পরে নির্মাতার আগের কাজগুলো দেখেছি। আশরাফুল ভাইয়ের সঙ্গেও কথা বলেছি। তিনি উৎসাহ দিয়েছেন। তখন ভাবলাম, নতুন কিছু করার চেষ্টা করে দেখা যেতে পারে।’

তিনি আরও জানান, বিজ্ঞাপনে কাজ করার অভিজ্ঞতা থাকলেও মূলধারার অভিনয় একেবারেই ভিন্ন। পেশাদার অভিনয়শিল্পীদের সঙ্গে কাজ করাটা শুরুতে চ্যালেঞ্জিং মনে হলেও পুরো অভিজ্ঞতাটি তিনি উপভোগ করছেন।

নির্মাতা সূত্রে জানা গেছে, আগামী ৩০ জুন একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘ব্রাজেন্টিনা’।

 

এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow