সেমিকন্ডাক্টর শিল্পের বিকাশে দীর্ঘমেয়াদি রেয়াতি সুবিধার প্রস্তাব
দেশে সেমিকন্ডাক্টর শিল্পের বিকাশে দীর্ঘমেয়াদি রেয়াতি সুবিধা প্রবর্তনের প্রস্তাব করেছে সরকার। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশকালে এ প্রস্তাব করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এসময় তিনি বক্তব্যে বলেন, স্থানীয়ভাবে সেমিকন্ডাক্টর বা চিপ ডিজাইন, টেস্টিং ও প্যাকেজিং খাতে বিনিয়োগ আকৃষ্ট করা দরকার। আরও পড়ুন ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনে শুল্ককর রেয়াতি ২০৩০ সাল পর্যন্ত যে কারণে এই শিল্পে ব্যবহৃত উপকরণ আমদানিতে ১ শতাংশ অতিরিক্ত আমদানি শুল্ক, সমুদয় রেগুলেটরি শুল্ক, সম্পূরক শুল্ক, মূল্য সংযোজন কর ও আগাম কর আগামী ৩০ জুন, ২০৩১ পর্যন্ত অব্যাহতি প্রদান করে একটি নতুন প্রজ্ঞাপন জারি করার প্রস্তাব করছি, যোগ করেন মন্ত্রী। এনএইচ/একিউএফ
দেশে সেমিকন্ডাক্টর শিল্পের বিকাশে দীর্ঘমেয়াদি রেয়াতি সুবিধা প্রবর্তনের প্রস্তাব করেছে সরকার।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশকালে এ প্রস্তাব করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
এসময় তিনি বক্তব্যে বলেন, স্থানীয়ভাবে সেমিকন্ডাক্টর বা চিপ ডিজাইন, টেস্টিং ও প্যাকেজিং খাতে বিনিয়োগ আকৃষ্ট করা দরকার।
যে কারণে এই শিল্পে ব্যবহৃত উপকরণ আমদানিতে ১ শতাংশ অতিরিক্ত আমদানি শুল্ক, সমুদয় রেগুলেটরি শুল্ক, সম্পূরক শুল্ক, মূল্য সংযোজন কর ও আগাম কর আগামী ৩০ জুন, ২০৩১ পর্যন্ত অব্যাহতি প্রদান করে একটি নতুন প্রজ্ঞাপন জারি করার প্রস্তাব করছি, যোগ করেন মন্ত্রী।
এনএইচ/একিউএফ
What's Your Reaction?
