মাত্র পাঁচ বছরেই রেসিং লাইসেন্স, চীনা শিশুর অবিশ্বাস্য চমক

মাত্র পাঁচ বছরেই রেসিং লাইসেন্স পেয়েছেন এক শিশু। শুনতে অবিশ্বাস্য মনে হলেও বাস্তবেই এমনটা করে দেখিয়েছেন চীনের  শিশু রেসার শাও জিয়ান। এ ঘটনায় বিশ্বজুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে।  শুক্রবার (১৩ মার্চ) পাকিস্তানের সংবাদমাধ্যম সামা টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  প্রতিবেদনে বলা হয়েছে, শাও জিয়ানের মোটরস্পোর্টসের প্রতি আগ্রহ শুরু হয় খুব অল্প বয়স থেকেই। মাত্র এক বছর বয়সে সে রেসিং সিমুলেটর গেম খেলতে শুরু করে। এর মাধ্যমে তার গাড়ি চালানো ও রেসিংয়ের প্রতি আগ্রহ তৈরি হয়। মাত্র দুই বছর আট মাস বয়সে সে গো-কার্ট চালানো শুরু করে জিয়ান। এরপর চার বছর বয়সেই বিভিন্ন রেসিং প্রতিযোগিতায় অংশ নিতে শুরু করে সে। সামা টিভি জানিয়েছে, একটি আন্তর্জাতিক রেসিং সিমুলেটর প্রতিযোগিতায় তার দক্ষতা বিশেষভাবে নজর কাড়ে। সেখানে ১০ হাজারের বেশি প্রতিযোগীর মধ্যে সে ২৭তম স্থান অর্জন করে। অসাধারণ প্রতিভা ও অল্প বয়সে উল্লেখযোগ্য সাফল্যের কারণে অনেক গণমাধ্যম শাও জিয়ানকে চীনের সর্বকনিষ্ঠ পেশাদার রেসিং ড্রাইভার হিসেবে উল্লেখ করছে বলেও প্রতিবেদনে জানানো হয়েছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow