মাথায় মারাত্মক আঘাত, স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন হাসান আলি
তানজিদ হাসান তামিমের ক্যাচ ধরতে গিয়ে মাথায় মারাত্মকভাবে আঘাত পেয়েছেন পাকিস্তানি পেসার হাসান আলি। আঘাত এতটাই গুরুতর যে তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিতে হয়েছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। টস জিতে আগে বোলিং করছে সফরকারীরা। অষ্টম ওভারে আক্রমণে আসেন হাসান আলি। ওই ওভারের পঞ্চম বলে প্রায় সোজাসুজি ক্যাচ দিয়েছিলেন বাংলাদেশের অভিষিক্ত ওপেনার তামিম। ডান পাশে ডাইভ দিয়েও ক্যাচটি নিতে পারেননি হাসান। তবে পিচের ওপর পড়ে গিয়ে মাথায় আঘাত পান। পিচেই কিছুক্ষণ শুয়ে ছিলেন। এরপর তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হয়েছে। হাসানের অসমাপ্ত ওভারের শেষ বলটি করেছেন সালমান আগা। এসকেডি/এমএমআর
তানজিদ হাসান তামিমের ক্যাচ ধরতে গিয়ে মাথায় মারাত্মকভাবে আঘাত পেয়েছেন পাকিস্তানি পেসার হাসান আলি। আঘাত এতটাই গুরুতর যে তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিতে হয়েছে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। টস জিতে আগে বোলিং করছে সফরকারীরা।
অষ্টম ওভারে আক্রমণে আসেন হাসান আলি। ওই ওভারের পঞ্চম বলে প্রায় সোজাসুজি ক্যাচ দিয়েছিলেন বাংলাদেশের অভিষিক্ত ওপেনার তামিম। ডান পাশে ডাইভ দিয়েও ক্যাচটি নিতে পারেননি হাসান। তবে পিচের ওপর পড়ে গিয়ে মাথায় আঘাত পান। পিচেই কিছুক্ষণ শুয়ে ছিলেন।
এরপর তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হয়েছে। হাসানের অসমাপ্ত ওভারের শেষ বলটি করেছেন সালমান আগা।
এসকেডি/এমএমআর
What's Your Reaction?