মাদক ও কিশোর গ্যাং দমনে জোরালো অভিযানের নির্দেশ সিএমপি কমিশনারের

চুরি, ছিনতাই, মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আরও কঠোর ও কার্যকর অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী। মঙ্গলবার (২১ জুলাই) সকালে নগরের দামপাড়া পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে অনুষ্ঠিত জুলাই-২০২৬ মাসের সিএমপির মাসিক কল্যাণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন। সিএমপি কমিশনার বলেন, সিএমপির প্রতিটি সদস্যকে সততা, নিষ্ঠা, দায়িত্বশীলতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে চুরি, ছিনতাই, মাদক, চাঁদাবাজি এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আরও জোরালো অভিযান পরিচালনা করতে হবে। তিনি বলেন, জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে প্রতিটি সদস্যকে মানুষের আস্থা অর্জনে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। সভায় আন্তর্জাতিক পর্যায়ে কৃতিত্ব অর্জনের জন্য কনস্টেবল মো. জাকির হোসেন জনিকে সম্মাননা ও পুরস্কার দেওয়া হয়। তিনি মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত দ্বিতীয় এশিয়ান প্যারা থ্রোবল চ্যাম্পিয়নশিপ-২০২৬-এ রেফারি হিসেবে দায়িত্ব পালন করে সনদ অর্জন করেন। এছাড়া ভারতের ঝাড়খন্ডের রাঁচিতে অনুষ্ঠিত দ্বিতীয় সাউথ এশিয়ান থ্রোবল

মাদক ও কিশোর গ্যাং দমনে জোরালো অভিযানের নির্দেশ সিএমপি কমিশনারের

চুরি, ছিনতাই, মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আরও কঠোর ও কার্যকর অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে নগরের দামপাড়া পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে অনুষ্ঠিত জুলাই-২০২৬ মাসের সিএমপির মাসিক কল্যাণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

সিএমপি কমিশনার বলেন, সিএমপির প্রতিটি সদস্যকে সততা, নিষ্ঠা, দায়িত্বশীলতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে চুরি, ছিনতাই, মাদক, চাঁদাবাজি এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আরও জোরালো অভিযান পরিচালনা করতে হবে।

তিনি বলেন, জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে প্রতিটি সদস্যকে মানুষের আস্থা অর্জনে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।

সভায় আন্তর্জাতিক পর্যায়ে কৃতিত্ব অর্জনের জন্য কনস্টেবল মো. জাকির হোসেন জনিকে সম্মাননা ও পুরস্কার দেওয়া হয়। তিনি মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত দ্বিতীয় এশিয়ান প্যারা থ্রোবল চ্যাম্পিয়নশিপ-২০২৬-এ রেফারি হিসেবে দায়িত্ব পালন করে সনদ অর্জন করেন।

এছাড়া ভারতের ঝাড়খন্ডের রাঁচিতে অনুষ্ঠিত দ্বিতীয় সাউথ এশিয়ান থ্রোবল চ্যাম্পিয়নশিপ-২০২৬-এ বাংলাদেশ দলের হয়ে খেলোয়াড় হিসেবে অংশ নিয়ে দ্বিতীয় রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেন।

সভায় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া, উপ-পুলিশ কমিশনারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এমআরএএইচ/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow