মাদক কারবারির ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

বগুড়া শহরের স্টেশন রোড এলাকায় মাদক কারবারির ছুরিকাঘাতে আহত সুনীল বাঁশফোড় মারা গেছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  নিহত সুনীল বাঁশফোড় (২৩) শহরের সেউজগাড়ি সুইপার কলোনির সন্তোষ বাঁশফোড়ের ছেলে।  মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১২ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে শহরের স্টেশন রোডে সেন্ট্রাল মসজিদের সামনে সুনীল বাঁশফোড়ের কাছে ৫০০ টাকা চাঁদা দাবি করেন অনিক নামের এক মাদক কারবারি। এ নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে অনিক তাঁর কাছে থাকা চাকু দিয়ে সুনীলের পেট ও ঊরুতে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় সুনীলকে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। চার দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে সোমবার রাতে তিনি মারা যান।  বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম জান

মাদক কারবারির ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু
বগুড়া শহরের স্টেশন রোড এলাকায় মাদক কারবারির ছুরিকাঘাতে আহত সুনীল বাঁশফোড় মারা গেছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  নিহত সুনীল বাঁশফোড় (২৩) শহরের সেউজগাড়ি সুইপার কলোনির সন্তোষ বাঁশফোড়ের ছেলে।  মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১২ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে শহরের স্টেশন রোডে সেন্ট্রাল মসজিদের সামনে সুনীল বাঁশফোড়ের কাছে ৫০০ টাকা চাঁদা দাবি করেন অনিক নামের এক মাদক কারবারি। এ নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে অনিক তাঁর কাছে থাকা চাকু দিয়ে সুনীলের পেট ও ঊরুতে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় সুনীলকে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। চার দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে সোমবার রাতে তিনি মারা যান।  বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম জানান, ছুরিকাঘাতের ঘটনায় সুনীলের বাবা সন্তোষ বাঁশফোড় বাদী হয়ে গত ১৫ ফেব্রুয়ারি অনিকের নামে সদর থানায় একটি মামলা করেছিলেন। ওই মামলায় এখন হত্যার ধারা যুক্ত হবে।  তিনি আরও বলেন, ঘটনার পর থেকেই অভিযুক্ত অনিক পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow