মাদক ব্যবসায়ীকে আটক, তোপের মুখে হাতকড়া খুলে দিল পুলিশ
লালমনিরহাটের হাতীবান্ধায় হামিদুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে আটকের পর তার পরিবারের তোপের মুখে হাতকড়া খুলে দিতে বাধ্য হয়েছে পুলিশ। এ সময় হাতকড়া খুলে দেওয়ার পর পুলিশের ওপর হামলা ও ধাওয়ার ঘটনা ঘটেছে।
শনিবার (১৮ জুলাই) বিকেলে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ভবানীপুর এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় হাতীবান্ধা থানার দুই সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
আহত পুলিশ সদস্যরা হলেন, সহকারী উপ-পরিদর্শক লুৎফর রহমান ও আব্দুল হাকিম।
জানা গেছে, মাদক বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী হামিদুল ইসলামকে আটক করে পুলিশ। আটকের পরপরই তার পরিবারের সদস্যরা পুলিশের কাছে আটকের কারণ জানতে চাইলে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পুলিশের ওপর চড়াও হন হামিদুলের স্বজনরা। তাদের তোপের মুখে পুলিশ হামিদুলের হাতকড়া খুলে দিতে বাধ্য হয়। এরপরেই পুলিশের ওপর হামলা চালান ও ধাওয়া করেন হামিদুলের পরিবারের লোকজন।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তার
লালমনিরহাটের হাতীবান্ধায় হামিদুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে আটকের পর তার পরিবারের তোপের মুখে হাতকড়া খুলে দিতে বাধ্য হয়েছে পুলিশ। এ সময় হাতকড়া খুলে দেওয়ার পর পুলিশের ওপর হামলা ও ধাওয়ার ঘটনা ঘটেছে।
শনিবার (১৮ জুলাই) বিকেলে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ভবানীপুর এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় হাতীবান্ধা থানার দুই সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
আহত পুলিশ সদস্যরা হলেন, সহকারী উপ-পরিদর্শক লুৎফর রহমান ও আব্দুল হাকিম।
জানা গেছে, মাদক বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী হামিদুল ইসলামকে আটক করে পুলিশ। আটকের পরপরই তার পরিবারের সদস্যরা পুলিশের কাছে আটকের কারণ জানতে চাইলে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পুলিশের ওপর চড়াও হন হামিদুলের স্বজনরা। তাদের তোপের মুখে পুলিশ হামিদুলের হাতকড়া খুলে দিতে বাধ্য হয়। এরপরেই পুলিশের ওপর হামলা চালান ও ধাওয়া করেন হামিদুলের পরিবারের লোকজন।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ মাঠে কাজ করছে।