মাদক মামলায় তৃতীয় লিঙ্গের একজনের কারাদণ্ড

জয়পুরহাটে মাদক মামলায় তৃতীয় লিঙ্গের (হিজড়া) কৃষনো রবিদাস নামের একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালতের বিচারক। রোববার (২৬ জুলাই) দুপুরে জয়পুরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. তসরুজ্জামান এ রায় প্রদান করেন। এ মামলার আসামি কৃষনো রবিদাস (৩৭) জামিনে গিয়ে পলাতক রয়েছেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হলেন, দিনাজপুরের পার্বতীপুর উপজেলা ধুপিপাড়া গ্রামের হীরালাল রবিদাসের পুত্র। রায়ের বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি আহসান হাবিব চপল। এজাহার ও মামলা সূত্রে জানা গেছে, ২০২০ সালের ২১ ডিসেম্বর বেলা আড়াইটার দিকে জয়পুরহাট-পাঁচবিবি সড়কের বনখুর নামকস্থানে ঢাকাগামী জেড আর পরিবহনে তল্লাশি চালায় জয়পুরহাট জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শকসহ কয়েকজন কর্মকর্তা। এ সময় ওই বাসের চালকের পাসে বসা হিজড়া কৃষনো বরিদাসকে আটক করে তারা। তার কাছে থাকা একটি ব্যাগে ১৫০ পিস বুপ্রেনরফিন ইনজেকশনের অ্যামম্পুল জব্দ করে। এ ঘটনায় জয়পুরহাট মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলাম বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় মামল

মাদক মামলায় তৃতীয় লিঙ্গের একজনের কারাদণ্ড
জয়পুরহাটে মাদক মামলায় তৃতীয় লিঙ্গের (হিজড়া) কৃষনো রবিদাস নামের একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালতের বিচারক। রোববার (২৬ জুলাই) দুপুরে জয়পুরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. তসরুজ্জামান এ রায় প্রদান করেন। এ মামলার আসামি কৃষনো রবিদাস (৩৭) জামিনে গিয়ে পলাতক রয়েছেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হলেন, দিনাজপুরের পার্বতীপুর উপজেলা ধুপিপাড়া গ্রামের হীরালাল রবিদাসের পুত্র। রায়ের বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি আহসান হাবিব চপল। এজাহার ও মামলা সূত্রে জানা গেছে, ২০২০ সালের ২১ ডিসেম্বর বেলা আড়াইটার দিকে জয়পুরহাট-পাঁচবিবি সড়কের বনখুর নামকস্থানে ঢাকাগামী জেড আর পরিবহনে তল্লাশি চালায় জয়পুরহাট জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শকসহ কয়েকজন কর্মকর্তা। এ সময় ওই বাসের চালকের পাসে বসা হিজড়া কৃষনো বরিদাসকে আটক করে তারা। তার কাছে থাকা একটি ব্যাগে ১৫০ পিস বুপ্রেনরফিন ইনজেকশনের অ্যামম্পুল জব্দ করে। এ ঘটনায় জয়পুরহাট মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলাম বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় মামলা করেন। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মাহবুবুর রহমান তদন্ত শেষে ২০২১ সালের ২৬ জানুয়ারি আদালতে কৃষনো রবিদাসের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্য প্রমাণ শেষে বিচারক এ রায় দেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow