মাদক সেবনের সময় ধরা পড়লেন স্বেচ্ছাসেবক দলনেতা
পটুয়াখালীর কলাপাড়ায় ইয়াবা সেবনকালে আটকের পর এক স্বেচ্ছাসেবক দলনেতাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৯ মার্চ) রাতে বালিয়াতলী ইউপির বাইশাখলা ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত মুরাদ হোসেন উপজেলার বালীয়াতলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবং ওই এলাকার মুনসুর হকের ছেলে। জানা যায়, রাত ১০টার দিকে বাইশাখলা ব্রিজ সংলগ্ন এলাকায় ইয়াবা সেবনকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (আবগারি) সদস্যদের হাতে আটক হন তিনি। এ সময় তার কাছ থেকে দুই পিস ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদিক। ইয়াসিন সাদিক কালবেলাকে জানান, দণ্ডপ্রাপ্ত মুরাদ হোসেনের বিরুদ্ধে ইয়াবা সেবন ও বিক্রির অনেক অভিযোগ রয়েছে। সোমবার রাতে আবগারি পটুয়াখালীর একটি টিমের সহযোগিতায় তাকে হাতেনাতে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। এ ছাড়া ১০০ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
পটুয়াখালীর কলাপাড়ায় ইয়াবা সেবনকালে আটকের পর এক স্বেচ্ছাসেবক দলনেতাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৯ মার্চ) রাতে বালিয়াতলী ইউপির বাইশাখলা ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্ত মুরাদ হোসেন উপজেলার বালীয়াতলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবং ওই এলাকার মুনসুর হকের ছেলে।
জানা যায়, রাত ১০টার দিকে বাইশাখলা ব্রিজ সংলগ্ন এলাকায় ইয়াবা সেবনকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (আবগারি) সদস্যদের হাতে আটক হন তিনি। এ সময় তার কাছ থেকে দুই পিস ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদিক।
ইয়াসিন সাদিক কালবেলাকে জানান, দণ্ডপ্রাপ্ত মুরাদ হোসেনের বিরুদ্ধে ইয়াবা সেবন ও বিক্রির অনেক অভিযোগ রয়েছে। সোমবার রাতে আবগারি পটুয়াখালীর একটি টিমের সহযোগিতায় তাকে হাতেনাতে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। এ ছাড়া ১০০ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
কলাপাড়া থানার ওসি রবিউল ইসলাম জানান, ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত মুরাদ হোসেনকে কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
What's Your Reaction?