সিরাজগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের চন্দ্রকোনা গ্রামে পানিতে ডুবে সাব্বির হোসেন মোরসালিন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে চন্দ্রকোনা গ্রামের স্বপন সেখের ছেলেন। সন্ধ্যার পর ফায়ার সার্ভিস কর্মীরা শিশুটির মরদেহ উদ্ধার করে হাসপাতালে প্রেরন করেছে। স্থানীয় বাসিন্দা মিলন সেখ জানান, শিশু সাব্বির সোমবার দুপুর ২টার দিকে বাড়ীর পাশে দইভাঙ্গা নদীতে পাশে খেলতে গিয়ে হারিয়ে যায়। অনেক খোজাখুজি করে তাকে পাওয়া যায় না। পরে নদীর ধারে তার জুতা দেখে স্থানীয়রা পানিতে নেমে খোঁজাখুজি করে সন্ধ্যার পর শিশু সাব্বিরের মরদেহ উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে শিশুটির মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় শিশুটির পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সিরাজগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের চন্দ্রকোনা গ্রামে পানিতে ডুবে সাব্বির হোসেন মোরসালিন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে চন্দ্রকোনা গ্রামের স্বপন সেখের ছেলেন। সন্ধ্যার পর ফায়ার সার্ভিস কর্মীরা শিশুটির মরদেহ উদ্ধার করে হাসপাতালে প্রেরন করেছে।

স্থানীয় বাসিন্দা মিলন সেখ জানান, শিশু সাব্বির সোমবার দুপুর ২টার দিকে বাড়ীর পাশে দইভাঙ্গা নদীতে পাশে খেলতে গিয়ে হারিয়ে যায়। অনেক খোজাখুজি করে তাকে পাওয়া যায় না। পরে নদীর ধারে তার জুতা দেখে স্থানীয়রা পানিতে নেমে খোঁজাখুজি করে সন্ধ্যার পর শিশু সাব্বিরের মরদেহ উদ্ধার করে।

পরে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে শিশুটির মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় শিশুটির পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow