মাদককারবারিকে পিটিয়ে হত্যার পর বাড়িঘরে আগুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে গণপিটুনিতে মোহাম্মদ নুর ইসলাম ইরান নামের এক চিহ্নিত মাদক কারবারি নিহত হয়েছেন। এছাড়া বিক্ষুব্ধ জনতা তার বসতবাড়ি ও সহযোগীদের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে প্রায় ৩০টি ঘর, ৩টি মোটরসাইকেল ও একটি সিএনজিচালিত অটোরিকশা পুড়ে গেছে। শনিবার (২৫ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মুরাদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম ভাটেরখীল এলাকায় এ ঘটনা ঘটে। ‎স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মোহাম্মদ নুর ইসলাম ইরান মাদক কারবারি ও এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তার অত্যাচারে এলাকাবাসী জিম্মি ছিল। গত সোমবার নাঈম উদ্দিন (১৬) ও ইমরান হোসেন (১৭) ইরানের মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ করলে তাদের ওপর হামলা চালানো হয়। একপর্যায়ে ইমরান ৩০ হাজার টাকা দিয়ে আহত অবস্থায় প্রাণে বাঁচলেও টাকা দিতে না পারায় নাঈমকে নৃশংসভাবে পিটিয়ে আহত করে তার বাড়ির সামনে রেখে ফেলে যায় ইরান ও তার বাহিনী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে পাঁচ দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর শনিবার রাতে মারা যান। নাঈম হত্যার ঘটনায় তার পরিবার নুর ইসলাম ইরানকে প্রধান আসামি করে একটি হত্য

মাদককারবারিকে পিটিয়ে হত্যার পর বাড়িঘরে আগুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে গণপিটুনিতে মোহাম্মদ নুর ইসলাম ইরান নামের এক চিহ্নিত মাদক কারবারি নিহত হয়েছেন। এছাড়া বিক্ষুব্ধ জনতা তার বসতবাড়ি ও সহযোগীদের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে প্রায় ৩০টি ঘর, ৩টি মোটরসাইকেল ও একটি সিএনজিচালিত অটোরিকশা পুড়ে গেছে।

শনিবার (২৫ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মুরাদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম ভাটেরখীল এলাকায় এ ঘটনা ঘটে।

‎স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মোহাম্মদ নুর ইসলাম ইরান মাদক কারবারি ও এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তার অত্যাচারে এলাকাবাসী জিম্মি ছিল। গত সোমবার নাঈম উদ্দিন (১৬) ও ইমরান হোসেন (১৭) ইরানের মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ করলে তাদের ওপর হামলা চালানো হয়। একপর্যায়ে ইমরান ৩০ হাজার টাকা দিয়ে আহত অবস্থায় প্রাণে বাঁচলেও টাকা দিতে না পারায় নাঈমকে নৃশংসভাবে পিটিয়ে আহত করে তার বাড়ির সামনে রেখে ফেলে যায় ইরান ও তার বাহিনী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে পাঁচ দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর শনিবার রাতে মারা যান। নাঈম হত্যার ঘটনায় তার পরিবার নুর ইসলাম ইরানকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা করে।

জানা গেছে, শনিবার নাঈমের মৃত্যুর খবর চারদিকে ছড়িয়ে পড়লে এলাকায় ক্ষোভ বিরাজ করে। ঠিক ওই সময় নাঈমের চাচাকে ইরান মুঠোফোনে কল দিয়ে বলে, নাঈমের মরদেহ যেন এলাকায় না আনে। শনিবার আসরের পর নাঈমের জানাজা শেষে ইরান ও তার বাহিনী এলাকায় বাজি ফুটিয়ে আতঙ্ক ছড়ায়।

‎শাহাবুদ্দিন নামের এক বৃদ্ধ বলেন, এলাকার মধ্যে ইরান ও তার বাহিনীর ধারা ক্ষতি হয় নাই এমন লোক খুবই কম আছে। তার মৃত্যুতে এলাকায় আনন্দ বিরাজ করছে।

‎স্থানীয় ভুক্তভোগী এক মহিলা বলেন, ইরান এলাকার মধ্যে অনেক মা-বোনের ইজ্জত নষ্ট করেছে। আমরা এলাকায় শান্তিমতো বসবাস করতে পারতাম না। তার মৃত্যুতে সবাই শুকরিয়া নামাজ পড়ছে।

‎নাঈমের চাচা রুহুল আমিন বলেন, আমার ভাতিজা নাঈমকে নির্মমভাবে নির্যাতন করে ইরান ও তার বাহিনী হত্যা করেছে। নাঈমের মরদেহ যখন বাড়িতে আনছিল তখন ইরান আমাকে কল করে ধমক দিয়ে বলে, নাঈমের মরদেহ এলাকায় না আসে।

‎ইরানের ছেলে রিফাত তার বাবাকে অপরাধী সাব্যস্ত করে বলেন, আমার বাবা অপরাধী ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এছাড়াও আমার বাবা নাঈম ও সাইম নামের দুজনকে খুন করেছে। আমার বাবার কৃতকর্মের ফল আমার বাবা পেয়েছে। আমিও চাই অপরাধীর বিচার হোক। কিন্তু আমাদের বসতভিটা আসবাবপত্র কেন পুড়িয়ে দেওয়া হলো। সবকিছু জ্বালিয়ে তছনছ করে দিয়েছে এলাকাবাসী।

‎মুরাদপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. এজহারুল ইসলাম বলেন, শনিবার সন্ধ্যায় কিশোর নাঈমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে থানায় মামলা করতে যান নাঈমের বাবা। এ খবরে এলাকায় বাজি ফাটিয়ে আতঙ্ক তৈরির চেষ্টা করেন নুর ইসলাম ইরান ও তার সহযোগীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে নুর ইসলাম আত্মগোপনে চলে যান। এলাকার লোকজন রাত দেড়টার দিকে তাকে দেখতে পেয়ে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। 

তিনি আরও বলেন, নুর ইসলাম এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ছিলেন। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ ছিল। বিক্ষুব্ধ জনতা ইরানের সহযোগী মাদককারবারিদের বাড়িতেও হামলা ও আগুন দেয়।

‎সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর বলেন, নুর ইসলাম ইরান চিহ্নিত সন্ত্রাসী ছিলেন। কিশোর নাঈম ও ইরানের সঙ্গে মাদকের টাকা ভাগ বাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব হয়। এতে ইরান ক্ষিপ্ত হয়ে নাঈমকে পিটিয়ে আহত করে। পরে সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। শনিবার রাতের স্থানীয়রা তাকে গণপিটুনি দিয়ে হত্যা করে। ‎তার বিরুদ্ধে দুটি হত্যা মামলাসহ বেশ কয়েকটি মাদক মামলা রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow