মাদকের আসর থেকে বিএনপি নেতাসহ ছয় যুবক আটক

কক্সবাজারের ঈদগাঁওতে মাদকের আসর থেকে বিএনপি নেতাসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। বুধবার (১ জুলাই) ভোর ৪টার দিকে উপজেলার ইসলামাবাদ এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা। আটকরা হলেন- ইসলামাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জুবায়েদ উল্লাহ জুয়েল (৪০), একই ইউনিয়নের পূর্ব গজালিয়ার মৃত আবদুল মোতালেব ছেলে শাহাবুদ্দিন (৪০), মধ্যম গজালিয়ার মৃত সৈয়দ আহাম্মদের ছেলে মোহাম্মদ জয়নাল আবেদিন (৩৩), গজালিয়ার সীমান্ত রামুর ঈদগড় ইউনিয়নের মাইজপাড়ার মৃত আকবর হোসেনের ছেলে আশরাফ ছিদ্দিকি (২৬), পূর্ব রাজঘাটের মোহাম্মদ নুরুল আজিমের ছেলে আল আতা ছাদেকি তুহিন (২৭), খোদাই বাড়ির এলাকার নুর আহম্মদের ছেলে রাসেল উদ্দিন (২৮)। ঈদগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ জানান, জুয়েলের সঙ্গে জামায়াতের বেশকিছু নেতাকর্মীর সম্পর্ক ছিল। তখন তাকে তারা জামায়াতের কর্মী বা সমর্থক বলে মনে করতো। কিন্তু জুয়েলের বাবা প্রয়াত মৌলভী হাবিব উল্লাহ বিএনপির ৯ নম্বর ওয়ার্ড সভাপতি ছিলেন। সেই সূত্রে জুয়েলকে ইউনিয়নের নতুন কমিটির সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। এরপর থেকে জামায়াত নেতাকর্মীরা তাকে

মাদকের আসর থেকে বিএনপি নেতাসহ ছয় যুবক আটক

কক্সবাজারের ঈদগাঁওতে মাদকের আসর থেকে বিএনপি নেতাসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। বুধবার (১ জুলাই) ভোর ৪টার দিকে উপজেলার ইসলামাবাদ এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা।

আটকরা হলেন- ইসলামাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জুবায়েদ উল্লাহ জুয়েল (৪০), একই ইউনিয়নের পূর্ব গজালিয়ার মৃত আবদুল মোতালেব ছেলে শাহাবুদ্দিন (৪০), মধ্যম গজালিয়ার মৃত সৈয়দ আহাম্মদের ছেলে মোহাম্মদ জয়নাল আবেদিন (৩৩), গজালিয়ার সীমান্ত রামুর ঈদগড় ইউনিয়নের মাইজপাড়ার মৃত আকবর হোসেনের ছেলে আশরাফ ছিদ্দিকি (২৬), পূর্ব রাজঘাটের মোহাম্মদ নুরুল আজিমের ছেলে আল আতা ছাদেকি তুহিন (২৭), খোদাই বাড়ির এলাকার নুর আহম্মদের ছেলে রাসেল উদ্দিন (২৮)।

ঈদগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ জানান, জুয়েলের সঙ্গে জামায়াতের বেশকিছু নেতাকর্মীর সম্পর্ক ছিল। তখন তাকে তারা জামায়াতের কর্মী বা সমর্থক বলে মনে করতো। কিন্তু জুয়েলের বাবা প্রয়াত মৌলভী হাবিব উল্লাহ বিএনপির ৯ নম্বর ওয়ার্ড সভাপতি ছিলেন। সেই সূত্রে জুয়েলকে ইউনিয়নের নতুন কমিটির সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। এরপর থেকে জামায়াত নেতাকর্মীরা তাকে এবং বিএনপিকে বিতর্কিত করতে উদ্দেশ্যমূলকভাবে এ ঘটনা ঘটিয়েছে।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম সিফাতুল মাজদার বলেন, ওই এলাকার একটি ব্যাচেলর ভাড়া বাসায় নিয়মিত ইয়াবা সেবনের আসর বসে বলে খরব পেয়েছিলাম। পরে ঘরটি ঘেরাও করে হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়েল মেম্বার টয়লেটে আত্মগোপন করেন। সেখান থেকে তিনিসহ ছয়জনকে আটক করা হয়।

ওসি বলেন, অভিযানে মাদক সেবনের সরঞ্জামসহ ছয়জনকেই আটক করা হয়। সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

সায়ীদ আলমগীর/কেএইচকে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow