মাদকের টাকা না পেয়ে ইউপি চেয়ারম্যানের কক্ষে ইউপি সদস্যের ভাঙচুর

সিরাজগঞ্জের কামারখন্দে মাদকের টাকা না পেয়ে জামতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে ভাঙচুরের অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। অভিযুক্ত ইউপি সদস্য হুমায়ুন কবির ৮ নম্বর ওয়ার্ডের সদস্য। বুধবার (১১ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে।জামতৈল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গোলাম ছারোয়ার জানান, তারা উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা সভায় থাকাকালে পরিষদে এসে দেখেন চেয়ারম্যানের চেয়ার, ডেস্কসহ কয়েকটি আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে। তার অভিযোগ, মদ পানের টাকা না পেয়ে হুমায়ুন কবির এ ঘটনা ঘটিয়েছেন।এ বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য হুমায়ুন কবির মুঠোফোনে বলেন, "কথা শোনা যাচ্ছে না, পরে ফোন করছি।"কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপাশা হোসাইন জানান, ঘটনাটি জানার পর চেয়ারম্যানকে থানায় জিডি করতে বলা হয়েছে এবং প্রশাসনিক কর্মকর্তাকে এ বিষয়ে ইউএনও বরাবর লিখিতভাবে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

মাদকের টাকা না পেয়ে ইউপি চেয়ারম্যানের কক্ষে ইউপি সদস্যের ভাঙচুর

সিরাজগঞ্জের কামারখন্দে মাদকের টাকা না পেয়ে জামতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে ভাঙচুরের অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। অভিযুক্ত ইউপি সদস্য হুমায়ুন কবির ৮ নম্বর ওয়ার্ডের সদস্য। বুধবার (১১ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে।

জামতৈল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গোলাম ছারোয়ার জানান, তারা উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা সভায় থাকাকালে পরিষদে এসে দেখেন চেয়ারম্যানের চেয়ার, ডেস্কসহ কয়েকটি আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে। তার অভিযোগ, মদ পানের টাকা না পেয়ে হুমায়ুন কবির এ ঘটনা ঘটিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য হুমায়ুন কবির মুঠোফোনে বলেন, "কথা শোনা যাচ্ছে না, পরে ফোন করছি।"

কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপাশা হোসাইন জানান, ঘটনাটি জানার পর চেয়ারম্যানকে থানায় জিডি করতে বলা হয়েছে এবং প্রশাসনিক কর্মকর্তাকে এ বিষয়ে ইউএনও বরাবর লিখিতভাবে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow