মাদকের টাকা না পেয়ে হত্যার চেষ্টা, ছেলেকে পুলিশের হাতে দিলেন মা

মাদকের টাকার জন্য বেপরোয়া হয়ে ওঠা ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত নিজের সন্তানকেই পুলিশের হাতে তুলে দিলেন এক মা।  শনিবার (১১ জুলাই) রাত ১০টার দিকে মাদকাসক্ত ছেলেকে নিয়ে ঘোড়াঘাট থানায় হাজির হন মা সাহানারা বেগম। পরে তার লিখিত অভিযোগের ভিত্তিতে সাজেদুল ইসলাম বিপ্লব (২২) নামে ওই যুবককে আটক করে পুলিশ। অভিযুক্ত সাজেদুল ইসলাম বিপ্লব দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার দামোদরপুর সৌলা হরিপাড়া এলাকার বাসিন্দা। মা সাহানারা বেগম অভিযোগে জানান, তার বাড়ি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার দামোদরপুর সৌলা হরিপাড়া এলাকায়। তার ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। প্রতিদিন মাদকের টাকা দাবি করতেন। টাকা না দিলে মারধর, অশ্লীল ভাষায় গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি দিতেন। এছাড়া এলাকায় মানুষের মোবাইল চুরি করে সেই টাকা দিয়ে মাদক সেবনের অভিযোগও করেন তিনি। অভিযোগে আরও বলা হয়, শনিবার সন্ধ্যায় আবারও মাদকের টাকা দাবি করেন বিপ্লব। টাকা দিতে অস্বীকৃতি জানালে ধারালো অস্ত্র নিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে তেড়ে আসেন। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে পরিবারের সদস্য ও এলাকাবাসীর সহযোগিতায় তাকে থান

মাদকের টাকা না পেয়ে হত্যার চেষ্টা, ছেলেকে পুলিশের হাতে দিলেন মা

মাদকের টাকার জন্য বেপরোয়া হয়ে ওঠা ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত নিজের সন্তানকেই পুলিশের হাতে তুলে দিলেন এক মা। 

শনিবার (১১ জুলাই) রাত ১০টার দিকে মাদকাসক্ত ছেলেকে নিয়ে ঘোড়াঘাট থানায় হাজির হন মা সাহানারা বেগম। পরে তার লিখিত অভিযোগের ভিত্তিতে সাজেদুল ইসলাম বিপ্লব (২২) নামে ওই যুবককে আটক করে পুলিশ।

অভিযুক্ত সাজেদুল ইসলাম বিপ্লব দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার দামোদরপুর সৌলা হরিপাড়া এলাকার বাসিন্দা।

মা সাহানারা বেগম অভিযোগে জানান, তার বাড়ি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার দামোদরপুর সৌলা হরিপাড়া এলাকায়। তার ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। প্রতিদিন মাদকের টাকা দাবি করতেন। টাকা না দিলে মারধর, অশ্লীল ভাষায় গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি দিতেন। এছাড়া এলাকায় মানুষের মোবাইল চুরি করে সেই টাকা দিয়ে মাদক সেবনের অভিযোগও করেন তিনি।

অভিযোগে আরও বলা হয়, শনিবার সন্ধ্যায় আবারও মাদকের টাকা দাবি করেন বিপ্লব। টাকা দিতে অস্বীকৃতি জানালে ধারালো অস্ত্র নিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে তেড়ে আসেন। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে পরিবারের সদস্য ও এলাকাবাসীর সহযোগিতায় তাকে থানায় নিয়ে যাওয়া হয়।

অভিযুক্ত বিপ্লব ইসলাম জানান, তিনি দীর্ঘদিন ধরে মাদক হিসেবে ট্যাপেনটাডোল সেবন করছেন। প্রতিদিন তার ১০টি ট্যাবলেট প্রয়োজন হয়। শনিবারও মাদকের টাকা চাইতে গেলে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাকে পুলিশের কাছে সোপর্দ করেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে মাদকাসক্ত ছেলেকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। রোববার তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিনের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। সেখানে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত। পরে তাকে দিনাজপুর কারাগারে প্রেরণ করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow