মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের আহ্বান এমপি সেলিম ভুঁইয়ার
কুমিল্লার হোমনা উপজেলায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার নিলখী ইউনিয়ন বিএনপি ও সর্বস্তরের জনগণের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া। তিনি তার বক্তব্যে মাদকের ভয়াবহতা তুলে ধরে কঠোর অবস্থান ব্যক্ত করেন।
তিনি বলেন, মাদক শুধু একটি অপরাধ নয়, এটি একটি জাতিকে ধ্বংসের হাতিয়ার। মাদকের সঙ্গে জড়িত যেই হোক, তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। কোনোভাবেই মাদক ব্যবসায়ীদের ছাড় দেওয়া হবে না।
সেলিম ভুঁইয়া বলেন, সমাজকে মাদকমুক্ত করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে একসঙ্গে কাজ করে মাদক নির্মূল করতে হবে।
এ সময় বক্তব্য দেন— হোমনা উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক (ভিপি মুকুল), পৌর বিএনপির সভাপতি সানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এবং উপজেলা বিএনপির সহসভাপতি মো. শাহজাহান মোল্লা (চেয়ারম্যান) ও আবু নাসের ওয়াহেদ সম্পদ।
সমাবেশে সভাপতিত্ব করেন নিলখী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্প
কুমিল্লার হোমনা উপজেলায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার নিলখী ইউনিয়ন বিএনপি ও সর্বস্তরের জনগণের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া। তিনি তার বক্তব্যে মাদকের ভয়াবহতা তুলে ধরে কঠোর অবস্থান ব্যক্ত করেন।
তিনি বলেন, মাদক শুধু একটি অপরাধ নয়, এটি একটি জাতিকে ধ্বংসের হাতিয়ার। মাদকের সঙ্গে জড়িত যেই হোক, তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। কোনোভাবেই মাদক ব্যবসায়ীদের ছাড় দেওয়া হবে না।
সেলিম ভুঁইয়া বলেন, সমাজকে মাদকমুক্ত করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে একসঙ্গে কাজ করে মাদক নির্মূল করতে হবে।
এ সময় বক্তব্য দেন— হোমনা উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক (ভিপি মুকুল), পৌর বিএনপির সভাপতি সানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এবং উপজেলা বিএনপির সহসভাপতি মো. শাহজাহান মোল্লা (চেয়ারম্যান) ও আবু নাসের ওয়াহেদ সম্পদ।
সমাবেশে সভাপতিত্ব করেন নিলখী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম।
বক্তারা বলেন, মাদক সমাজ ও পরিবারকে ধ্বংস করে দিচ্ছে। তাই মাদক প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।