মাদরাসা থেকে বন্দুকসহ দুই যুবক গ্রেফতার

নোয়াখালী সদরের একটি মাদরাসা থেকে বন্দুকসহ (এলজি) দুই যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৫ আগস্ট) ভোরে কাদিরহানিফ ইউনিয়নের পশ্চিম মাইজদী এলাকার দারুস সুন্নাহ এবতেদায়ী মাদরাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন, নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম মাইজদী (শান্তিনগর) এলাকার মৃত আব্দুল হকের ছেলে পারভেজ হোসেন (৩১) এবং একই এলাকার আবুল কালামের ছেলে মো. ফয়সাল (২৩)। আরও পড়ুন টেকনাফে অস্ত্রসহ দুই যুবক আটক শনিবার দুপুরে জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ওই মাদরাসা ভবনের নিচতলায় সিঁড়ির পশ্চিম পাশের কক্ষ থেকে দুই সন্ত্রাসীকে আগ্নেয়াস্ত্রসহ হাতেনাতে আটক করেছে। তাদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। ইকবাল হোসেন মজনু/এসজেডএইচ/এএসএম

মাদরাসা থেকে বন্দুকসহ দুই যুবক গ্রেফতার

নোয়াখালী সদরের একটি মাদরাসা থেকে বন্দুকসহ (এলজি) দুই যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (১৫ আগস্ট) ভোরে কাদিরহানিফ ইউনিয়নের পশ্চিম মাইজদী এলাকার দারুস সুন্নাহ এবতেদায়ী মাদরাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম মাইজদী (শান্তিনগর) এলাকার মৃত আব্দুল হকের ছেলে পারভেজ হোসেন (৩১) এবং একই এলাকার আবুল কালামের ছেলে মো. ফয়সাল (২৩)।

শনিবার দুপুরে জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ওই মাদরাসা ভবনের নিচতলায় সিঁড়ির পশ্চিম পাশের কক্ষ থেকে দুই সন্ত্রাসীকে আগ্নেয়াস্ত্রসহ হাতেনাতে আটক করেছে। তাদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

ইকবাল হোসেন মজনু/এসজেডএইচ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow