মাদরাসাছাত্রের মৃত্যু: গ্রেফতার শিহাবের ৭ দিনের রিমান্ড চায় পুলিশ
রাজধানীর রামপুরার বনশ্রী এলাকায় এক মাদরাসাছাত্রের রহস্যজনক মৃত্যুর ঘটনায় গ্রেফতার শিক্ষার্থী শিহাব হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ। ঘটনার প্রকৃত কারণ ও সম্ভাব্য সংশ্লিষ্টতা উদঘাটনের লক্ষ্যে এই আবেদন করা হয় বলে তদন্ত সূত্র জানিয়েছে। বৃহস্পতিবার (২১ মে) ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেফতার শিহাব হোসেনকে ঢাকার আদালতে হাজির করে তদন্ত কর্মকর্তা ৭ দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনে বলা হয়, ঘটনার পেছনের পূর্ণ চিত্র উদঘাটন, সম্ভাব্য আরও জড়িতদের শনাক্ত এবং গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের জন্য আসামিকে বিস্তারিতভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। পুলিশ জানায়, ১৯ মে সন্ধ্যায় বনশ্রী এলাকার একটি আবাসিক মাদরাসা থেকে আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় রামপুরা থানায় একটি মামলা করা হলে তদন্তের অংশ হিসেবে শিহাব হোসেনকে গ্রেফতার করা হয়। মামলায় দণ্ডবিধির আত্মহত্যায় প্ররোচনা এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আনা হয়েছে। নিহতের পরিবার অভিযোগ করে, দীর্ঘদিন ধরে শিশু
রাজধানীর রামপুরার বনশ্রী এলাকায় এক মাদরাসাছাত্রের রহস্যজনক মৃত্যুর ঘটনায় গ্রেফতার শিক্ষার্থী শিহাব হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ। ঘটনার প্রকৃত কারণ ও সম্ভাব্য সংশ্লিষ্টতা উদঘাটনের লক্ষ্যে এই আবেদন করা হয় বলে তদন্ত সূত্র জানিয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, গ্রেফতার শিহাব হোসেনকে ঢাকার আদালতে হাজির করে তদন্ত কর্মকর্তা ৭ দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনে বলা হয়, ঘটনার পেছনের পূর্ণ চিত্র উদঘাটন, সম্ভাব্য আরও জড়িতদের শনাক্ত এবং গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের জন্য আসামিকে বিস্তারিতভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
পুলিশ জানায়, ১৯ মে সন্ধ্যায় বনশ্রী এলাকার একটি আবাসিক মাদরাসা থেকে আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় রামপুরা থানায় একটি মামলা করা হলে তদন্তের অংশ হিসেবে শিহাব হোসেনকে গ্রেফতার করা হয়। মামলায় দণ্ডবিধির আত্মহত্যায় প্ররোচনা এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আনা হয়েছে।
নিহতের পরিবার অভিযোগ করে, দীর্ঘদিন ধরে শিশুটি নির্যাতনের শিকার হয়ে আসছিল এবং এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত থাকতে পারে। তবে এসব অভিযোগ তদন্তাধীন বলে জানিয়েছে পুলিশ।
এমডিএএ/এমআইএইচএস/
What's Your Reaction?