মাদারীপুর আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থীদের ভরাডুবি

মাদারীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থীদের ভরাডুবি হয়েছে। এ নির্বাচনে ১৫ পদের মধ্যে আওয়ামী পন্থীরা ১২টিতে জয় পেয়েছেন। বাকি তিনটি পদে জয় পেয়েছেন জামায়াতপন্থী আইনজীবীরা। বৃহস্পতিবার (২ এপ্রিল) দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শেষে রাতে এ ফল ঘোষণা করা হয়। নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন জামায়াত অনুসারী অ্যাডভোকেট এমদাদুল হক খান। তিনি ১৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীপন্থী সুজিৎ চ্যাটার্জি বাপ্পি পেয়েছেন ১০৫ ভোট। সাধারণ সম্পাদক পদে কৃষক লীগের মাহবুব হাসান শাকিল পেয়েছেন ১৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সদর উপজেলা কৃষক দলের আহ্বায়ক অ্যাডভোকেট অলিউর রহমান দর্জি পেয়েছেন ১০৫ ভোট। নির্বাচনে সভাপতি, আপ্যায়ন ও সংস্কৃতি পদে জামায়াত অনুসারীরা বিজয়ী হয়েছেন। বাকি সব পদে আওয়ামী অনুসারীরা জয় পেয়েছেন। অন্যান্য পদে সিনিয়র সহ-সভাপতি হিসেবে অ্যাডভোকেট জালালুর রহমান এবং সহ-সভাপতি পদে অ্যাডভোকেট মাহবুব হাসান সরোজ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। যুগ্ম সাধারণ সম্পাদক-১ পদে অ্যাডভোকেট জাফর ইমাম সুজন ও যুগ্ম সাধারণ সম্পাদক-২ পদে অ্যাডভোকেট মুনির হাসান মিঠু নির্বা

মাদারীপুর আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থীদের ভরাডুবি

মাদারীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থীদের ভরাডুবি হয়েছে। এ নির্বাচনে ১৫ পদের মধ্যে আওয়ামী পন্থীরা ১২টিতে জয় পেয়েছেন। বাকি তিনটি পদে জয় পেয়েছেন জামায়াতপন্থী আইনজীবীরা।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শেষে রাতে এ ফল ঘোষণা করা হয়।

নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন জামায়াত অনুসারী অ্যাডভোকেট এমদাদুল হক খান। তিনি ১৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীপন্থী সুজিৎ চ্যাটার্জি বাপ্পি পেয়েছেন ১০৫ ভোট।

সাধারণ সম্পাদক পদে কৃষক লীগের মাহবুব হাসান শাকিল পেয়েছেন ১৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সদর উপজেলা কৃষক দলের আহ্বায়ক অ্যাডভোকেট অলিউর রহমান দর্জি পেয়েছেন ১০৫ ভোট।

নির্বাচনে সভাপতি, আপ্যায়ন ও সংস্কৃতি পদে জামায়াত অনুসারীরা বিজয়ী হয়েছেন। বাকি সব পদে আওয়ামী অনুসারীরা জয় পেয়েছেন।

অন্যান্য পদে সিনিয়র সহ-সভাপতি হিসেবে অ্যাডভোকেট জালালুর রহমান এবং সহ-সভাপতি পদে অ্যাডভোকেট মাহবুব হাসান সরোজ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। যুগ্ম সাধারণ সম্পাদক-১ পদে অ্যাডভোকেট জাফর ইমাম সুজন ও যুগ্ম সাধারণ সম্পাদক-২ পদে অ্যাডভোকেট মুনির হাসান মিঠু নির্বাচিত হয়েছেন।

কোষাধ্যক্ষ পদে অ্যাডভোকেট মহিদুল ইসলাম, সম্পাদক (আপ্যায়ন ও বিনোদন) পদে অ্যাডভোকেট কামরুজ্জামান এবং সম্পাদক (মোহরার) পদে অ্যাডভোকেট আজিজুল হক মুকুল নির্বাচিত হন।

এছাড়া লাইব্রেরি সম্পাদক পদে অ্যাডভোকেট গোলাম মোস্তফা দেওয়ান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

কার্যকরী সদস্য পদে অ্যাডভোকেট নাফিজ ইকবাল রহিম, অ্যাডভোকেট হেলাল উদ্দিন, অ্যাডভোকেট আতিকুর রহমান, অ্যাডভোকেট সত্যেন কুমার ঢালী ও অ্যাডভোকেট ডালিয়া আক্তার নির্বাচিত হয়েছেন।

নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ফরহাদুল ইসলাম বলেন, আইনজীবী সমিতির ২৫৪ ভোটারের মধ্যে ২৫০ জন ভোট দিয়েছেন।

আয়শা সিদ্দিকা আকাশী/এএইচ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow