মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় শিশুসহ নিহত ২

মাদারীপুরের শিবচরে কাভার্ডভ্যান ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫ জন। শুক্রবার (৩ জুলাই) দুপুরে শিবচর উপজেলার দ্বিতীয়াখন্ড ইউনিয়নের মোড়লকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ওই এলাকার খায়রুল মাদবরের স্ত্রী রিমি বেগম (৩৫) ও একই এলাকার হারুন মাদবরের মেয়ে আয়শা আক্তার (৯)। নিহতরা সম্পর্কে চাচি-ভাতিজি। আহতরা হলেন- ভ্যানচালক লিটন (১৯) ও যাত্রী নিহত আয়শার মা মাহিমা আক্তার। গুরুতর অবস্থায় ভ্যানচালক লিটনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও ভ্যানে থাকা আরও ৩ যাত্রী আহত হয়েছেন। তারা সবাই দ্বিতীয়াখন্ড ইউনিয়নের মাদবরকান্দি এলাকার বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে পাশের গ্রামে এক আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছিলেন রিমি বেগম ও তার ৯ বছর বয়সী ভাতিজি আয়শাসহ তাদের পরিবারের সদস্যরা। দ্বিতীয়াখন্ড ইউনিয়নের মোড়লকান্দি মোড়ে এলে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে তাদের বহনকারী ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ভ্যানটি ছিটকে গিয়ে গুরুতর আহত হয় যাত্রীরা। পরে তাদের উদ্ধ

মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় শিশুসহ নিহত ২

মাদারীপুরের শিবচরে কাভার্ডভ্যান ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫ জন।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে শিবচর উপজেলার দ্বিতীয়াখন্ড ইউনিয়নের মোড়লকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওই এলাকার খায়রুল মাদবরের স্ত্রী রিমি বেগম (৩৫) ও একই এলাকার হারুন মাদবরের মেয়ে আয়শা আক্তার (৯)। নিহতরা সম্পর্কে চাচি-ভাতিজি।

আহতরা হলেন- ভ্যানচালক লিটন (১৯) ও যাত্রী নিহত আয়শার মা মাহিমা আক্তার। গুরুতর অবস্থায় ভ্যানচালক লিটনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও ভ্যানে থাকা আরও ৩ যাত্রী আহত হয়েছেন। তারা সবাই দ্বিতীয়াখন্ড ইউনিয়নের মাদবরকান্দি এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে পাশের গ্রামে এক আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছিলেন রিমি বেগম ও তার ৯ বছর বয়সী ভাতিজি আয়শাসহ তাদের পরিবারের সদস্যরা। দ্বিতীয়াখন্ড ইউনিয়নের মোড়লকান্দি মোড়ে এলে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে তাদের বহনকারী ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ভ্যানটি ছিটকে গিয়ে গুরুতর আহত হয় যাত্রীরা। পরে তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে রিমি ও আয়শাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল এবং হাসপাতালে পুলিশ গিয়েছে। কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আয়শা সিদ্দিকা আকাশী/কেএইচকে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow