মাদারীপুরে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মাদারীপুরে মানবাধিকার সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকালে মাদারীপুর লিগ্যাল এইড এসোসিয়েশনের সম্মেলন কক্ষে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন সেশন পরিচালনা করেন বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) মহাসচিব খায়রুজ্জামান কামাল, জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য শাহনাজ পলি, দৈনিক বাংলাদেশ পোস্টের প্রধান প্রতিবেদক আহম্মদ উল্লাহ। কর্মশালায় জেলায় কর্মরত ২৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে মানবাধিকার সাংবাদিকতার বিভিন্ন দিক, নৈতিকতা ও দায়িত্বশীল রিপোর্টিং বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া জাতিসংঘ মানবাধিকার সনদ ১৯৪৮, জাতিসংঘ নারী অধিকার সনদ এবং জাতিসংঘ শিশু অধিকার সনদ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচকরা এসব সনদের মূল বিষয়বস্তু, বাস্তব প্রয়োগ এবং সাংবাদিকতায় এর গুরুত্ব তুলে ধরেন।

মাদারীপুরে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মাদারীপুরে মানবাধিকার সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) সকালে মাদারীপুর লিগ্যাল এইড এসোসিয়েশনের সম্মেলন কক্ষে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন সেশন পরিচালনা করেন বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) মহাসচিব খায়রুজ্জামান কামাল, জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য শাহনাজ পলি, দৈনিক বাংলাদেশ পোস্টের প্রধান প্রতিবেদক আহম্মদ উল্লাহ।

কর্মশালায় জেলায় কর্মরত ২৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে মানবাধিকার সাংবাদিকতার বিভিন্ন দিক, নৈতিকতা ও দায়িত্বশীল রিপোর্টিং বিষয়ে আলোচনা করা হয়।

এছাড়া জাতিসংঘ মানবাধিকার সনদ ১৯৪৮, জাতিসংঘ নারী অধিকার সনদ এবং জাতিসংঘ শিশু অধিকার সনদ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচকরা এসব সনদের মূল বিষয়বস্তু, বাস্তব প্রয়োগ এবং সাংবাদিকতায় এর গুরুত্ব তুলে ধরেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow