মাদুরো-সিলিয়া দম্পতির আইনি খরচ বহন করতে পারবে ভেনেজুয়েলা

ভেনেজুয়েলা থেকে অপহৃত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং স্ত্রী সিলিয়া ফ্লোরেসের আইনি খরচ পরিশোধের অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ। ভেনেজুয়েলার সরকারকে এ আইনি খরচ পরিশোধের অনুমতি দেওয়া হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট ফেডারেল কোর্টের ডাটাবেজে প্রকাশিত একটি নথিতে এ তথ্য উল্লেখ করা হয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে বার্তা সংস্থা তাস। বিচারক অ্যালভিন হেলারস্টেইনের কাছে পাঠানো এক চিঠিতে বলা হয়, পক্ষগুলো যৌথভাবে আদালতকে অবহিত করছে যে, ফরেন অ্যাসেটস কন্ট্রোল অফিস (ওএসিএফ) অভিযুক্ত নিকোলাস মাদুরো এবং সিলিয়া ফ্লোরেস দে মাদুরোর আইনজীবীদের জন্য সংশোধিত লাইসেন্স জারি করেছে। এই লাইসেন্স অনুযায়ী নির্দিষ্ট শর্তে ভেনেজুয়েলার সরকার থেকে অর্থ গ্রহণ করতে পারবেন প্রতিরক্ষা (ডিফেন্স) আইনজীবীরা।  অর্থের অভাবে আইনজীবী নিয়োগ করতে না পারার যুক্তি দিয়ে মাদুরোর বিরুদ্ধে মামলা বাতিলের আবেদন করেছিল তার আইনজীবী দল। তবে ভেনেজুয়েলা সরকারকে অর্থ সরবরাহের অনুমতি দেওয়ায় সে মামলা প্রত্যাহার করেছে মাদুরোর আইনজীবী দল। পাশাপাশি, আইনজীবীরা মামলার পরবর্তী শুনানি দুই মাসের মধ্যে নির্ধারণেরও অনুরোধ জানিয়

মাদুরো-সিলিয়া দম্পতির আইনি খরচ বহন করতে পারবে ভেনেজুয়েলা

ভেনেজুয়েলা থেকে অপহৃত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং স্ত্রী সিলিয়া ফ্লোরেসের আইনি খরচ পরিশোধের অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ। ভেনেজুয়েলার সরকারকে এ আইনি খরচ পরিশোধের অনুমতি দেওয়া হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট ফেডারেল কোর্টের ডাটাবেজে প্রকাশিত একটি নথিতে এ তথ্য উল্লেখ করা হয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে বার্তা সংস্থা তাস।

বিচারক অ্যালভিন হেলারস্টেইনের কাছে পাঠানো এক চিঠিতে বলা হয়, পক্ষগুলো যৌথভাবে আদালতকে অবহিত করছে যে, ফরেন অ্যাসেটস কন্ট্রোল অফিস (ওএসিএফ) অভিযুক্ত নিকোলাস মাদুরো এবং সিলিয়া ফ্লোরেস দে মাদুরোর আইনজীবীদের জন্য সংশোধিত লাইসেন্স জারি করেছে।

এই লাইসেন্স অনুযায়ী নির্দিষ্ট শর্তে ভেনেজুয়েলার সরকার থেকে অর্থ গ্রহণ করতে পারবেন প্রতিরক্ষা (ডিফেন্স) আইনজীবীরা।

 অর্থের অভাবে আইনজীবী নিয়োগ করতে না পারার যুক্তি দিয়ে মাদুরোর বিরুদ্ধে মামলা বাতিলের আবেদন করেছিল তার আইনজীবী দল। তবে ভেনেজুয়েলা সরকারকে অর্থ সরবরাহের অনুমতি দেওয়ায় সে মামলা প্রত্যাহার করেছে মাদুরোর আইনজীবী দল। পাশাপাশি, আইনজীবীরা মামলার পরবর্তী শুনানি দুই মাসের মধ্যে নির্ধারণেরও অনুরোধ জানিয়েছে।

এর আগে মাদুরো দাবি করেছিলেন, প্রক্রিয়াগত ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রে তার বিরুদ্ধে চলমান আইনি কার্যক্রম বাতিল করা উচিত। তিনি বলেন, তার দেশের সরকার তার আইনি খরচ বহন করতে প্রস্তুত ছিল, কিন্তু ওয়াশিংটন তা বাধা দিচ্ছিল। মার্চের শেষদিকে বিচারক হেলারস্টেইন মামলাটি খারিজ করতে অস্বীকৃতি জানান।

তবে এই বিচারক জানিয়েছিলেন, ভেনেজুয়েলাকে মাদুরো ও তার স্ত্রীর আইনি খরচ পরিশোধের অনুমতি দিতে যুক্তরাষ্ট্র সরকারকে নির্দেশ দেওয়া হবে কিনা, সে বিষয়ে শিগগির সিদ্ধান্ত নেওয়া হবে।

চলতি বছরের শুরুর দিকে ৩ জানুয়ারি ভেনেজুয়েলায় বেসামরিক ও সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে অপহরণ করে ট্রাম্প প্রশাসন। এরপর ৫ জানুয়ারি তাদের নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট ফেডারেল কোর্টে হাজির করা হয়। তাদের বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে এবং তারা নিজেদের নির্দোষ দাবি করেছেন।

বর্তমানে ভেনেজুয়েলার রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। প্রেসিডেন্ট মাদুরোর অধীনে ডেলসি ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

কেএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow