মাদ্রাসা শিক্ষকদের জন্য বড় সুখবর
বেসরকারি মাদ্রাসায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বড় সুখবর দিল বাংলাদেশ মাদ্রাসাশিক্ষা অধিদফতর। সোমবার (১৩ এপ্রিল) অধিদফতরের উপপরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষক ও কর্মচারীদের বৈশাখী ভাতার (এপ্রিল ২০২৬) চেক ছাড় দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদ্রাসা শিক্ষা অধিদফতরের আওতাধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের (মাদ্রাসা) শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতা-২০২৬ বাবদ চারটি চেক বণ্টনকারী ব্যাংকগুলোতে হস্তান্তর করা হয়েছে। স্মারক নম্বর ‘৫৭.২৫.০০০০.০১১.০৬.০০২.২৪-১২২’ অনুযায়ী অগ্রণী ও রূপালী ব্যাংকের প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে এই চেক পাঠানো হয়। শিক্ষক ও কর্মচারীরা আগামী ১৪ এপ্রিলের পর সংশ্লিষ্ট ব্যাংক থেকে তাদের বৈশাখী ভাতার অংশ উত্তোলন করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশে বর্তমানে বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসার সংখ্যা ৮ হাজার ২২৯টি। এসব মাদ্রাসায় প্রায় ১ লাখ ২০ হাজার শিক্ষক ও কর্মচারী কর্মরত রয়েছেন।
বেসরকারি মাদ্রাসায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বড় সুখবর দিল বাংলাদেশ মাদ্রাসাশিক্ষা অধিদফতর।
সোমবার (১৩ এপ্রিল) অধিদফতরের উপপরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষক ও কর্মচারীদের বৈশাখী ভাতার (এপ্রিল ২০২৬) চেক ছাড় দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদ্রাসা শিক্ষা অধিদফতরের আওতাধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের (মাদ্রাসা) শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতা-২০২৬ বাবদ চারটি চেক বণ্টনকারী ব্যাংকগুলোতে হস্তান্তর করা হয়েছে। স্মারক নম্বর ‘৫৭.২৫.০০০০.০১১.০৬.০০২.২৪-১২২’ অনুযায়ী অগ্রণী ও রূপালী ব্যাংকের প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে এই চেক পাঠানো হয়।
শিক্ষক ও কর্মচারীরা আগামী ১৪ এপ্রিলের পর সংশ্লিষ্ট ব্যাংক থেকে তাদের বৈশাখী ভাতার অংশ উত্তোলন করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশে বর্তমানে বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসার সংখ্যা ৮ হাজার ২২৯টি। এসব মাদ্রাসায় প্রায় ১ লাখ ২০ হাজার শিক্ষক ও কর্মচারী কর্মরত রয়েছেন।
What's Your Reaction?