মাদ্রাসাছাত্রীর বজ্রপাতে মৃত্যু বলে প্রচার, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন তথ্য
নোয়াখালীর সুবর্ণচরে এক মাদ্রাসাছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। তবে পরিবারের পক্ষ থেকে ঘটনাটি ধামাচাপা দিতে বজ্রপাতে মৃত্যু হয়েছে বলে প্রচার করা হয়। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার চর আমানউল্যাহ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তানজিনা আক্তার (১৭) ওই গ্রামের বাসিন্দা শেখ মোজাম সেন্টুর মেয়ে। তিনি স্থানীয় চরবাটা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতের কোনো এক সময়ে তানজিনা বসতঘরের ভেতরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তবে মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা প্রতিবেশী, পুলিশসহ গণমাধ্যমকে জানান, তিনি ঘুম থেকে উঠে পুকুরঘাটে যাওয়ার সময় বজ্রপাতে মারা গেছেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বজ্রপাতে মৃত্যুর কোনো আলামত পায়নি। ঘটনাটি খতিয়ে দেখে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত হয়। সুবর্ণচর থানার ওসি লুৎফর রহমান বলেন, প্রাথমিকভাবে আমাদের জানানো হয়েছিল বজ্রপাতে মৃত্যু হয়েছে। তবে ঘটনাস্থলে গিয়ে এর কোনো সত্যতা পাওয়া যায়নি। ময়নাতদন্ত ছাড়া দাফনের জন্য ভুল তথ্য দেওয়া হয়েছিল। তিনি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্
নোয়াখালীর সুবর্ণচরে এক মাদ্রাসাছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। তবে পরিবারের পক্ষ থেকে ঘটনাটি ধামাচাপা দিতে বজ্রপাতে মৃত্যু হয়েছে বলে প্রচার করা হয়।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার চর আমানউল্যাহ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তানজিনা আক্তার (১৭) ওই গ্রামের বাসিন্দা শেখ মোজাম সেন্টুর মেয়ে। তিনি স্থানীয় চরবাটা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতের কোনো এক সময়ে তানজিনা বসতঘরের ভেতরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তবে মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা প্রতিবেশী, পুলিশসহ গণমাধ্যমকে জানান, তিনি ঘুম থেকে উঠে পুকুরঘাটে যাওয়ার সময় বজ্রপাতে মারা গেছেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বজ্রপাতে মৃত্যুর কোনো আলামত পায়নি। ঘটনাটি খতিয়ে দেখে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত হয়।
সুবর্ণচর থানার ওসি লুৎফর রহমান বলেন, প্রাথমিকভাবে আমাদের জানানো হয়েছিল বজ্রপাতে মৃত্যু হয়েছে। তবে ঘটনাস্থলে গিয়ে এর কোনো সত্যতা পাওয়া যায়নি। ময়নাতদন্ত ছাড়া দাফনের জন্য ভুল তথ্য দেওয়া হয়েছিল।
তিনি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
What's Your Reaction?