মাধ্যমিকের শিক্ষকদের নতুন নির্দেশনা দিল মাউশি

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য দেশের মাধ্যমিক বিদ্যালয়গুলোর প্রধানদের প্রয়োজনীয় সহযোগিতা করার নির্দেশ দিয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মাউশির উপপরিচালক (শারীরিক শিক্ষা) প্রফেসর মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক নোটিশে এ নির্দেশনা জারি করা হয়। নোটিশে উল্লেখ করা হয়, দেশে ক্রীড়ার উন্নয়নকে এগিয়ে নিতে সরকারের উদ্যোগের অংশ হিসেবে আগামী ২ মে বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। উদ্বোধনের মাধ্যমে সারাদেশে একযোগে এই কর্মসূচির কার্যক্রম শুরু হবে। এ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের ছয়টি নির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এই কর্মসূচিটি বাস্তবায়নে মাধ্যমিক বিদ্যালয়ের ১২ থেকে ১৪ বছর বয়সি শিশু-কিশোরদের অনলাইন কিংবা অনস্পট রেজিস্ট্রেশনের অংশগ্রহণে প্রতিষ্ঠান প্রধানগণ শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করবেন। প্রতি শ্রেণিতে পাঠদানের সময়ে নোটিশের মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষকদের অবহিত করতে হবে। নোটিশ বোর্ডে এ সংক্রান্ত নির্দেশনা প্রদান করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের গেইটে অনুমোদিত

মাধ্যমিকের শিক্ষকদের নতুন নির্দেশনা দিল মাউশি

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য দেশের মাধ্যমিক বিদ্যালয়গুলোর প্রধানদের প্রয়োজনীয় সহযোগিতা করার নির্দেশ দিয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মাউশির উপপরিচালক (শারীরিক শিক্ষা) প্রফেসর মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক নোটিশে এ নির্দেশনা জারি করা হয়।

নোটিশে উল্লেখ করা হয়, দেশে ক্রীড়ার উন্নয়নকে এগিয়ে নিতে সরকারের উদ্যোগের অংশ হিসেবে আগামী ২ মে বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। উদ্বোধনের মাধ্যমে সারাদেশে একযোগে এই কর্মসূচির কার্যক্রম শুরু হবে।

এ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের ছয়টি নির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

এই কর্মসূচিটি বাস্তবায়নে মাধ্যমিক বিদ্যালয়ের ১২ থেকে ১৪ বছর বয়সি শিশু-কিশোরদের অনলাইন কিংবা অনস্পট রেজিস্ট্রেশনের অংশগ্রহণে প্রতিষ্ঠান প্রধানগণ শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করবেন। প্রতি শ্রেণিতে পাঠদানের সময়ে নোটিশের মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষকদের অবহিত করতে হবে।

নোটিশ বোর্ডে এ সংক্রান্ত নির্দেশনা প্রদান করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের গেইটে অনুমোদিত ব্যানার প্রদর্শন করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করতে হবে। সকল শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সম্পর্কে প্রচারণা চালাতে হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow