মানসম্মত প্রাথমিক শিক্ষার কোনো বিকল্প নেই: হুইপ অপু
একটি দক্ষ, নৈতিক ও আধুনিক প্রজন্ম গড়ে তুলতে মানসম্মত প্রাথমিক শিক্ষার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। শনিবার (১৮ জুলাই) বিকালে শরীয়তপুরের গোসাইরহাটে সরকারি শামসুর রহমান কলেজ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, প্রাথমিক শিক্ষাই একজন শিশুর ভবিষ্যৎ জীবনের ভিত্তি। এ স্তরের শিক্ষা যত বেশি মানসম্মত হবে, দেশ তত দক্ষ, নৈতিক ও আধুনিক নাগরিক পাবে। তাই শিক্ষক, অভিভাবক ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয়। শিক্ষার্থীদের জন্য আনন্দময়, নিরাপদ ও কার্যকর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, একজন শিক্ষক একজন শিক্ষার্থীর জীবন বদলে দিতে পারেন। তাই জাতি গঠনে শিক্ষকদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে প্রাথমিক শিক্ষকদের বিভিন্ন সমস্যা ও বঞ্চনার বিষয় উল্লেখ করে তিনি বলেন, এসব সমস্যা সমাধানে
একটি দক্ষ, নৈতিক ও আধুনিক প্রজন্ম গড়ে তুলতে মানসম্মত প্রাথমিক শিক্ষার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
শনিবার (১৮ জুলাই) বিকালে শরীয়তপুরের গোসাইরহাটে সরকারি শামসুর রহমান কলেজ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, প্রাথমিক শিক্ষাই একজন শিশুর ভবিষ্যৎ জীবনের ভিত্তি। এ স্তরের শিক্ষা যত বেশি মানসম্মত হবে, দেশ তত দক্ষ, নৈতিক ও আধুনিক নাগরিক পাবে। তাই শিক্ষক, অভিভাবক ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয়। শিক্ষার্থীদের জন্য আনন্দময়, নিরাপদ ও কার্যকর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, একজন শিক্ষক একজন শিক্ষার্থীর জীবন বদলে দিতে পারেন। তাই জাতি গঠনে শিক্ষকদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে প্রাথমিক শিক্ষকদের বিভিন্ন সমস্যা ও বঞ্চনার বিষয় উল্লেখ করে তিনি বলেন, এসব সমস্যা সমাধানে বর্তমান সরকার কাজ করছে।
অভিভাবকদের উদ্দেশে হুইপ বলেন, শিশু-কিশোরদের মধ্যে মোবাইল ফোন ও প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার উদ্বেগজনক। তাই সন্তানদের প্রযুক্তি ব্যবহারে সচেতনতা ও প্রয়োজনীয় নজরদারি নিশ্চিত করতে হবে। পাশাপাশি শিশুদের নৈতিক শিক্ষা, সামাজিক মূল্যবোধ ও মানবিক গুণাবলি বিকাশে পরিবার, বিশেষ করে মা-বাবার ভূমিকা সবচেয়ে বেশি। একটি শিশু ভালো মানুষ হিসেবে গড়ে উঠলে তার সুফল পুরো সমাজ ভোগ করে বলেও মন্তব্য করেন তিনি।
মতবিনিময় সভায় উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা অংশ নেন। এ সময় শিক্ষার মানোন্নয়ন, আধুনিক পাঠদান পদ্ধতি, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি এবং বিদ্যালয়ের সার্বিক শিক্ষা পরিবেশ উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
What's Your Reaction?