‘মানসিক অসুস্থ’ কন্যার আচরণে এমপির বাড়িতে হামলা গ্রহণযোগ্য নয়: জামায়াত
যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির গোলাম রসুলের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। হামলার পেছনে বিএনপির নেতাকর্মীদের মদত ছিল বলে দাবি করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২৮ জুলাই) এক বিবৃতিতে এ আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার। ‘মানসিকভাবে অসুস্থ’ কন্যার আচরণে এমপির বাড়িতে হামলা গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন সাবেক এ সংসদ সদস্য। বিবৃতিতে তিনি বলেন, মঙ্গলবার বেলা ১১টার দিকে যশোর শহরের নীলগঞ্জ এলাকায় যশোর-৪ আসনের সংসদ সদস্য গোলাম রসুলের বাসায় উদ্দেশ্যপ্রণোদিত ও পরিকল্পিতভাবে একদল সন্ত্রাসী হামলা ও ভাঙচুর চালিয়েছে। তিনি এ ঘটনার জন্য বিএনপির নেতাকর্মীদের মদত রয়েছে বলে অভিযোগ করেন। আরও পড়ুন জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও, ভাঙচুরের অভিযোগ জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, একজন সংসদ সদস্যের বাসায় এ ধরনের হামলা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাবে। হামলার সঙ্গে জড়িত ব্যক্তি ও উসকানিদাতাদের অবিলম্বে শনাক্ত করে বিচারের আওত
যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির গোলাম রসুলের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। হামলার পেছনে বিএনপির নেতাকর্মীদের মদত ছিল বলে দাবি করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৮ জুলাই) এক বিবৃতিতে এ আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার। ‘মানসিকভাবে অসুস্থ’ কন্যার আচরণে এমপির বাড়িতে হামলা গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন সাবেক এ সংসদ সদস্য।
বিবৃতিতে তিনি বলেন, মঙ্গলবার বেলা ১১টার দিকে যশোর শহরের নীলগঞ্জ এলাকায় যশোর-৪ আসনের সংসদ সদস্য গোলাম রসুলের বাসায় উদ্দেশ্যপ্রণোদিত ও পরিকল্পিতভাবে একদল সন্ত্রাসী হামলা ও ভাঙচুর চালিয়েছে। তিনি এ ঘটনার জন্য বিএনপির নেতাকর্মীদের মদত রয়েছে বলে অভিযোগ করেন।
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, একজন সংসদ সদস্যের বাসায় এ ধরনের হামলা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাবে। হামলার সঙ্গে জড়িত ব্যক্তি ও উসকানিদাতাদের অবিলম্বে শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।
বিবৃতিতে গোলাম পরওয়ার দাবি করেন, সংসদ সদস্য গোলাম রসুলের এক মেয়ে মানসিকভাবে অসুস্থ এবং তিনি ভারতসহ দেশের বিভিন্ন স্থানে চিকিৎসাধীন। তার ভাষ্য অনুযায়ী, ওই মেয়ের একটি আচরণকে কেন্দ্র করে- যা এরই মধ্যে মীমাংসিত ইস্যু, এ ধরনের হামলার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন, সংসদ সদস্য ঘটনার ব্যাখ্যা দেওয়ার পরও ‘মব’ উসকে দেওয়ার বিশেষ উদ্দেশ্য ছিল বলে তাদের ধারণা।
মিয়া গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের আইনশৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল। দুর্বৃত্তায়ন বা ‘মব’ সৃষ্টি করে দলটিকে বিতর্কিত করতে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে লক্ষ্যভিত্তিক অপপ্রচার চালানো হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
তিনি ঘটনার প্রকৃত তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ এবং জনগণকে বিভ্রান্ত না করার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে দায়িত্বশীল ভূমিকা পালনেরও আহ্বান জানান।
এমইউ/কেএসআর
What's Your Reaction?

