মানিকগঞ্জে আকস্মিক পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

সরকারি নির্দেশনা অনুযায়ী সকাল ৯টায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অফিসে উপস্থিত থাকতে হবে। এ বিষয়টি তদারকি করতে মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলায় কোনো রকম প্রটোকল ছাড়াই আকস্মিক সফর করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।  বুধবার (১১ মার্চ ) সকাল ৯টায় সিংগাইর উপজেলা পরিষদ কমপ্লেক্সে তিনি এ আকস্মিক পরিদর্শন করেন।  পরিদর্শনের সময় দেখা যায়, উপজেলা নির্বাহী অফিসার, সিংগাইর, মানিকগঞ্জসহ অন্যান্য দপ্তরের প্রায় সকল কর্মকর্তা- কর্মচারী তাদের নিজ নিজ দপ্তরে যথাসময়ে উপস্থিত রয়েছেন।  এ সময় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে প্রতিমন্ত্রীর সংক্ষিপ্ত মতবিনিময় হয়। এসময় এলাকার সমস্যা, সম্ভাবনা ও প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত কর্মসূচি বাস্তবায়ন বিষয়ে আলোচনা হয়। উপস্থিত কর্মকর্তারা জানান, সৌহার্দ্যপূর্ণ টিম স্পিরিট নিয়ে তারা কাজ করছেন।

মানিকগঞ্জে আকস্মিক পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

সরকারি নির্দেশনা অনুযায়ী সকাল ৯টায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অফিসে উপস্থিত থাকতে হবে। এ বিষয়টি তদারকি করতে মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলায় কোনো রকম প্রটোকল ছাড়াই আকস্মিক সফর করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। 

বুধবার (১১ মার্চ ) সকাল ৯টায় সিংগাইর উপজেলা পরিষদ কমপ্লেক্সে তিনি এ আকস্মিক পরিদর্শন করেন। 

পরিদর্শনের সময় দেখা যায়, উপজেলা নির্বাহী অফিসার, সিংগাইর, মানিকগঞ্জসহ অন্যান্য দপ্তরের প্রায় সকল কর্মকর্তা- কর্মচারী তাদের নিজ নিজ দপ্তরে যথাসময়ে উপস্থিত রয়েছেন। 

এ সময় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে প্রতিমন্ত্রীর সংক্ষিপ্ত মতবিনিময় হয়। এসময় এলাকার সমস্যা, সম্ভাবনা ও প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত কর্মসূচি বাস্তবায়ন বিষয়ে আলোচনা হয়।

উপস্থিত কর্মকর্তারা জানান, সৌহার্দ্যপূর্ণ টিম স্পিরিট নিয়ে তারা কাজ করছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow