মানিকগঞ্জে ভোট দিতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

  মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ভোট দিতে গিয়ে বাবু (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাবু ভোট দেওয়ার জন্য কেন্দ্রে আসেন। এসময় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্যোগ নেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মনিষা রানী কর্মকার জাগো নিউজকে বলেন, বিষয়টি শুনেছি। তিনি মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এসেছিলেন। কেন্দ্রে প্রবেশের আগেই অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। পথে তার মৃত্যু হয়। মো. সজল আলী/এফএ

মানিকগঞ্জে ভোট দিতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

 

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ভোট দিতে গিয়ে বাবু (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাবু ভোট দেওয়ার জন্য কেন্দ্রে আসেন। এসময় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্যোগ নেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মনিষা রানী কর্মকার জাগো নিউজকে বলেন, বিষয়টি শুনেছি। তিনি মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এসেছিলেন। কেন্দ্রে প্রবেশের আগেই অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। পথে তার মৃত্যু হয়।

মো. সজল আলী/এফএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow