মানিকনগর প্রধান সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

রাজধানীর মানিকনগর প্রধান সড়কের উন্নয়ন কাজের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) মানিকনগর বিশ্বরোড থেকে মানিকনগর পুকুরপাড় পর্যন্ত সড়কের কাজের ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত থাকা এ সড়কের কারণে এলাকার মানুষ উন্নয়ন বঞ্চিত ছিলেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে সড়কটি সংস্কারের মাধ্যমে তাদের দীর্ঘদিনের নাগরিক অধিকার বাস্তবায়ন করা হচ্ছে। আরও পড়ুন ডিএসসিসি প্রশাসক / বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে অভিযোগ-পদক্ষেপ জানাবে ‘ক্লিন কেয়ার’ অ্যাপ ডিএসসিসি প্রশাসক বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই অবহেলিত ও জনদুর্ভোগপূর্ণ সড়কগুলোর উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে মানিকনগরের ৮৮০ মিটার প্রধান সড়কের উন্নয়ন কাজ শুরু হয়েছে। গুণগত মান বজায় রেখে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই কাজ শেষ করে নগরবাসীর জন্য সড়কটি উন্মুক্ত করা হবে। এমএমএ/ইএ

মানিকনগর প্রধান সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

রাজধানীর মানিকনগর প্রধান সড়কের উন্নয়ন কাজের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) মানিকনগর বিশ্বরোড থেকে মানিকনগর পুকুরপাড় পর্যন্ত সড়কের কাজের ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত থাকা এ সড়কের কারণে এলাকার মানুষ উন্নয়ন বঞ্চিত ছিলেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে সড়কটি সংস্কারের মাধ্যমে তাদের দীর্ঘদিনের নাগরিক অধিকার বাস্তবায়ন করা হচ্ছে।

ডিএসসিসি প্রশাসক বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই অবহেলিত ও জনদুর্ভোগপূর্ণ সড়কগুলোর উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে মানিকনগরের ৮৮০ মিটার প্রধান সড়কের উন্নয়ন কাজ শুরু হয়েছে। গুণগত মান বজায় রেখে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই কাজ শেষ করে নগরবাসীর জন্য সড়কটি উন্মুক্ত করা হবে।

এমএমএ/ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow