মানুষের পাশে দাঁড়ানোই রাজনীতির মূল আদর্শ: প্রধানমন্ত্রী

মানুষের পাশে দাঁড়ানোর আদর্শ নিয়েই রাজনীতিতে এসেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (৩০ মে) দুপুরে রাজধানীর নয়াপল্টন এলাকায় দুঃস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ শেষে তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, আজকের এই দিনে আমরা শপথ নিতে চাই, সমাজে যার যার অবস্থান থেকে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াবো। পাশাপাশি মানবিকতা, সহমর্মিতা ও দায়িত্ববোধের মাধ্যমে একটি সুন্দর সমাজ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এরপর তিনি যাত্রাবাড়ী এলাকায় গিয়ে আরেকটি খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে অংশ নেন। সেখানে প্রধানমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে তার আদর্শ থেকে অনুপ্রাণিত হয়ে অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা চলছে। তিনি আরও বলেন, শুধু রাজনৈতিক দল বা সরকারের ওপর নির্ভর না করে সমাজের প্রতিটি সামর্থ্যবান মানুষ যদি নিজের অবস্থান থেকে একজন অসহায় মানুষের সহায়তায় এগিয়ে আসে, তাহলে ধীরে ধীরে দেশের চেহারা ও মানুষের ভাগ্য পরিবর্তন করা সম্ভব। কেএইচ/এমএমকে

মানুষের পাশে দাঁড়ানোই রাজনীতির মূল আদর্শ: প্রধানমন্ত্রী

মানুষের পাশে দাঁড়ানোর আদর্শ নিয়েই রাজনীতিতে এসেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (৩০ মে) দুপুরে রাজধানীর নয়াপল্টন এলাকায় দুঃস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ শেষে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, আজকের এই দিনে আমরা শপথ নিতে চাই, সমাজে যার যার অবস্থান থেকে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াবো। পাশাপাশি মানবিকতা, সহমর্মিতা ও দায়িত্ববোধের মাধ্যমে একটি সুন্দর সমাজ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এরপর তিনি যাত্রাবাড়ী এলাকায় গিয়ে আরেকটি খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে অংশ নেন।

সেখানে প্রধানমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে তার আদর্শ থেকে অনুপ্রাণিত হয়ে অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, শুধু রাজনৈতিক দল বা সরকারের ওপর নির্ভর না করে সমাজের প্রতিটি সামর্থ্যবান মানুষ যদি নিজের অবস্থান থেকে একজন অসহায় মানুষের সহায়তায় এগিয়ে আসে, তাহলে ধীরে ধীরে দেশের চেহারা ও মানুষের ভাগ্য পরিবর্তন করা সম্ভব।

কেএইচ/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow