মানুষের হাত-পায়ের আকৃতির বিচিত্র আলু দেখে বিস্মিত স্থানীয়রা

উঠানের মাটি কাটতে গিয়েই যেন মিলল প্রকৃতির এক রহস্যময় উপহার। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার এক গ্রামে পাওয়া গেছে মানুষের হাত-পায়ের আদলের মতো অদ্ভুত আকৃতির বিশাল এক মেটে আলু, যা ঘিরে এলাকায় তৈরি হয়েছে তুমুল কৌতূহল ও আলোড়ন। একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নাড়িয়ে তুলছে ব্যবহারকারীদের। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার (১ মার্চ) বিকেলে সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের কালিয়ারছড়া গ্রামে। এদিন বাড়ির উঠানে মাটি কাটার সময় কৃষক সাদ্দাম মিয়া হঠাৎ কোদালে শক্ত কিছুতে আঘাত পান। কৌতূহলী হয়ে দুই হাতে টেনে তুলতেই উঠে আসে প্রায় ২০ কেজি ওজনের বিশাল এক মেটে আলু—যার গঠন দেখে প্রথমেই তিনি হতবাক! আলুটির কোনো অংশ মানুষের হাতের আঙুলের মতো, আবার কোনো অংশ অবিকল পায়ের আকৃতির সঙ্গে মিলে যায়। এমন অদ্ভুত গঠনের কারণে স্থানীয়রা এটিকে ‘প্রকৃতির বিস্ময়’ বলেই আখ্যা দিচ্ছেন। খবর ছড়িয়ে পড়তেই গ্রামজুড়ে ভিড় জমে যায় এই আলু এক নজর দেখতে। পরে সাদ্দাম মিয়ার ছোট ভাই আলুটির ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে পড়ে। ভিডিও দেখে অনেকে বিস্ময় প্রকাশ করে মন্তব্য করছেন—‘এটা কি সত্যিই আলু, নাকি অ

মানুষের হাত-পায়ের আকৃতির বিচিত্র আলু দেখে বিস্মিত স্থানীয়রা

উঠানের মাটি কাটতে গিয়েই যেন মিলল প্রকৃতির এক রহস্যময় উপহার। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার এক গ্রামে পাওয়া গেছে মানুষের হাত-পায়ের আদলের মতো অদ্ভুত আকৃতির বিশাল এক মেটে আলু, যা ঘিরে এলাকায় তৈরি হয়েছে তুমুল কৌতূহল ও আলোড়ন। একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নাড়িয়ে তুলছে ব্যবহারকারীদের।

ঘটনাটি ঘটেছে গতকাল রোববার (১ মার্চ) বিকেলে সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের কালিয়ারছড়া গ্রামে। এদিন বাড়ির উঠানে মাটি কাটার সময় কৃষক সাদ্দাম মিয়া হঠাৎ কোদালে শক্ত কিছুতে আঘাত পান। কৌতূহলী হয়ে দুই হাতে টেনে তুলতেই উঠে আসে প্রায় ২০ কেজি ওজনের বিশাল এক মেটে আলু—যার গঠন দেখে প্রথমেই তিনি হতবাক!

আলুটির কোনো অংশ মানুষের হাতের আঙুলের মতো, আবার কোনো অংশ অবিকল পায়ের আকৃতির সঙ্গে মিলে যায়। এমন অদ্ভুত গঠনের কারণে স্থানীয়রা এটিকে ‘প্রকৃতির বিস্ময়’ বলেই আখ্যা দিচ্ছেন। খবর ছড়িয়ে পড়তেই গ্রামজুড়ে ভিড় জমে যায় এই আলু এক নজর দেখতে। পরে সাদ্দাম মিয়ার ছোট ভাই আলুটির ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে পড়ে। ভিডিও দেখে অনেকে বিস্ময় প্রকাশ করে মন্তব্য করছেন—‘এটা কি সত্যিই আলু, নাকি অন্য কিছু!’

কৃষক সাদ্দাম মিয়া বলেন, ‘প্রথমে আলুটির আকৃতি দেখে ভয়ই পেয়ে গিয়েছিলাম। পরে সবাই এসে দেখার পর বুঝলাম এটা সত্যিই মেটে আলু। জীবনে এমন অদ্ভুত কিছু কখনও দেখিনি।’

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা রাশিদুল ইসলাম কবীর জানান, মাটির গঠন, আর্দ্রতা ও দীর্ঘ সময় ধরে বেড়ে ওঠার কারণে মেটে আলুর আকৃতিতে অস্বাভাবিক পরিবর্তন দেখা দিতে পারে। এই জাতের আলুর নির্দিষ্ট আকার না থাকায় এমন ব্যতিক্রমী গঠন হওয়া অস্বাভাবিক নয় বলেও তিনি উল্লেখ করেন।

স্থানীয়দের কাছে এখন এই ‘হাত-পায়ের আদলের আলু’ যেন এক জীবন্ত কৌতূহল—প্রকৃতির অদ্ভুত খেয়ালের এক বিরল নিদর্শন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow