মারা গেছেন অভিনেতা শামস সুমন

চিকিৎসাধীন অবস্থা ল্যাবএইডে মারা গেছেন এক সময়ের জনপ্রিয় ও ব্যস্ত অভিনেতা শামস সুমন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। আজ (১৭ মার্চ) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে কার্ডিয়াক অ্যারেস্টে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে এই অভিনেতা না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বলে নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু। দীর্ঘদিন ধরেই তিনি অভিনেতা অসুস্থ ছিলেন। দীর্ঘ সময় ধরে শামস সুমন একটি বেসরকারি রেডিওতে চাকরি করতেন। এ চাকরির পাশাপাশি মাঝে মধ্যে তাকে অভিনয় করতে দেখা যায়। সেই ধারাবাহিকতায় সর্বশেষ তাকে সানী সানোয়ার ও ফয়সাল আহমেদের যৌথ পরিচালনায় ‘মিশন এক্সট্রিম’ নামের সিনেমায় একজন পুলিশের চরিত্রে অভিনয় করেন। এরপর আর নতুন কাজের খবর পাওয়া যায়নি। শামস সুমন অভিনীত চলীচ্চত্রের মধ্যে রয়েছে, ‌মন জানেনা মনের ঠিকানা\', ‌‌‘কক্সবাজারে কাকাতুয়া’, ‘চোখের দেখা’, ‘প্রিয়া তুমি সুখী হও’, ‘আয়না কাহিনী’, ‘বিদ্রোহী পদ্মা’, ‘জয়যাত্রা’, ‘নমুনা’ ও ‘হ্যালো অমিত’। ২০০৯ সালে শহীদুল ইসলাম খোকনের পরিচালনায় ‘স্বপ্নপূরণ’ নামের সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। এমাআই/এমএমএফ

মারা গেছেন অভিনেতা শামস সুমন

চিকিৎসাধীন অবস্থা ল্যাবএইডে মারা গেছেন এক সময়ের জনপ্রিয় ও ব্যস্ত অভিনেতা শামস সুমন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। আজ (১৭ মার্চ) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে কার্ডিয়াক অ্যারেস্টে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে এই অভিনেতা না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বলে নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু। দীর্ঘদিন ধরেই তিনি অভিনেতা অসুস্থ ছিলেন।

দীর্ঘ সময় ধরে শামস সুমন একটি বেসরকারি রেডিওতে চাকরি করতেন। এ চাকরির পাশাপাশি মাঝে মধ্যে তাকে অভিনয় করতে দেখা যায়। সেই ধারাবাহিকতায় সর্বশেষ তাকে সানী সানোয়ার ও ফয়সাল আহমেদের যৌথ পরিচালনায় ‘মিশন এক্সট্রিম’ নামের সিনেমায় একজন পুলিশের চরিত্রে অভিনয় করেন। এরপর আর নতুন কাজের খবর পাওয়া যায়নি।

শামস সুমন অভিনীত চলীচ্চত্রের মধ্যে রয়েছে, ‌মন জানেনা মনের ঠিকানা', ‌‌‘কক্সবাজারে কাকাতুয়া’, ‘চোখের দেখা’, ‘প্রিয়া তুমি সুখী হও’, ‘আয়না কাহিনী’, ‘বিদ্রোহী পদ্মা’, ‘জয়যাত্রা’, ‘নমুনা’ ও ‘হ্যালো অমিত’।

২০০৯ সালে শহীদুল ইসলাম খোকনের পরিচালনায় ‘স্বপ্নপূরণ’ নামের সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।

এমাআই/এমএমএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow