মারা গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার ব্রিতো

ব্রাজিলের ১৯৭০ বিশ্বকাপজয়ী দলের সদস্য এরসিলিও লুজ দে ব্রিতো (ব্রিতো) ৮৬ বছর বয়সে মারা গেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১১ জুন) রাতে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি। সিবিএফ সভাপতি সামির শাওদ বলেন, ‘ব্রিতো আমাদের ছেড়ে চলে গেলেন ব্রাজিলিয়ান ফুটবলের ইতিহাসের অন্যতম সেরা ডিফেন্ডার হিসেবে। ১৯৭০ বিশ্বকাপে আমাদের তৃতীয় বিশ্ব শিরোপা জয়ে তার অবদান আমরা চিরকাল স্মরণ করব। তার লড়াকু মানসিকতা ২০২৬ বিশ্বকাপে অংশ নিতে যাওয়া আমাদের খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণা হয়ে থাকুক।’ ব্রাজিল জাতীয় দলের হয়ে ব্রিতো মোট ৬১টি ম্যাচ খেলেছেন। ১৯৭০ বিশ্বকাপে ব্রাজিলের রক্ষণভাগের নেতৃত্বে ছিলেন ব্রিতো ও পিয়াজ্জা। যেখানে পিয়াজ্জা তার কারিগরি দক্ষতার জন্য পরিচিত ছিলেন, সেখানে ব্রিতো পরিচিত ছিলেন তার শক্তিমত্তা ও শারীরিক সক্ষমতার জন্য। এদিকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে ব্রাজিল শনিবার মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু করবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow