মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার দাবি ইরানের

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, যুক্তরাষ্ট্রের নতুন হামলার প্রতিশোধ হিসেবে উপসাগরীয় অঞ্চলে মার্কিন বাহিনী মোতায়েন থাকা বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে। শনিবার সকালে আল-জাজিরা ও দ্য টাইমস অব ইসরায়েল আইআরজিসির সূত্রে এ খবর প্রকাশ করেছে।  ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরেও আইআরজিসির বরাতে হামলার দাবি করা হয়। তাতে বলা হয়, আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, ‘যদি এই আগ্রাসন আবারও পুনরাবৃত্তি হয়, তবে আমাদের জবাব আরও ব্যাপক হবে।’ রাষ্ট্রীয় টেলিভিশনের টেলিগ্রাম পোস্ট অনুযায়ী, এই হামলাকে তারা যুক্তরাষ্ট্রের নতুন সামরিক পদক্ষেপের সরাসরি প্রতিক্রিয়া হিসেবে উল্লেখ করেছে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য প্রকাশ করা হয়নি। হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়েও এখনো স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। তেমনি আইআরজিসিও লক্ষ্যবস্তুর বিস্তারিত প্রকাশ করেনি।  পরিস্থিতি নিয়ে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বাড়তি সতর্কতা অবলম্বন করছে কোম্পানিগুলো

মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার দাবি ইরানের

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, যুক্তরাষ্ট্রের নতুন হামলার প্রতিশোধ হিসেবে উপসাগরীয় অঞ্চলে মার্কিন বাহিনী মোতায়েন থাকা বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে। শনিবার সকালে আল-জাজিরা ও দ্য টাইমস অব ইসরায়েল আইআরজিসির সূত্রে এ খবর প্রকাশ করেছে। 

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরেও আইআরজিসির বরাতে হামলার দাবি করা হয়। তাতে বলা হয়, আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, ‘যদি এই আগ্রাসন আবারও পুনরাবৃত্তি হয়, তবে আমাদের জবাব আরও ব্যাপক হবে।’

রাষ্ট্রীয় টেলিভিশনের টেলিগ্রাম পোস্ট অনুযায়ী, এই হামলাকে তারা যুক্তরাষ্ট্রের নতুন সামরিক পদক্ষেপের সরাসরি প্রতিক্রিয়া হিসেবে উল্লেখ করেছে।

তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য প্রকাশ করা হয়নি। হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়েও এখনো স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। তেমনি আইআরজিসিও লক্ষ্যবস্তুর বিস্তারিত প্রকাশ করেনি। 

পরিস্থিতি নিয়ে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বাড়তি সতর্কতা অবলম্বন করছে কোম্পানিগুলো। কয়েকটি দেশের জাহাজ ইতিমধ্যে গতিপথ পরিবর্তন করেছে বলেও খবর এসেছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow