মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ
পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্র তার নাগরিকদের দ্রুত ইরান ত্যাগের নির্দেশ দিয়েছে। শুক্রবার ইরানে অবস্থিত যুক্তরাষ্ট্রের ভার্চ্যুয়াল দূতাবাস এ সংক্রান্ত নিরাপত্তা সতর্কতা জারি করে। একই দিনে ওমানের মাস্কাটে ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির বৈঠক হয়। গত গ্রীষ্মের ১২ দিনের সংঘাতের পর এটি দুই দেশের প্রথম সরাসরি আলোচনা। ওয়াশিংটন জানিয়েছে, নতুন কোনো চুক্তি না হলে সামরিক পদক্ষেপের বিকল্প খোলা আছে। ট্রাম্প প্রশাসন ইরানের ‘শূন্য পারমাণবিক সক্ষমতা’ নিশ্চিত করতে চায় এবং সমৃদ্ধ ইউরেনিয়াম ধ্বংসের দাবি জানাচ্ছে। আলোচনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থনের বিষয়ও উঠতে পারে। ইরান বলেছে, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবির বিরুদ্ধে তারা আত্মরক্ষায় প্রস্তুত, তবে কূটনৈতিক পথও বন্ধ করতে চায় না। চীন তেহরানের অবস্থান সমর্থনের কথা জানিয়েছে। এরই মধ্যে ইরানের আশপাশে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানো হয়েছে, যা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে।
পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্র তার নাগরিকদের দ্রুত ইরান ত্যাগের নির্দেশ দিয়েছে। শুক্রবার ইরানে অবস্থিত যুক্তরাষ্ট্রের ভার্চ্যুয়াল দূতাবাস এ সংক্রান্ত নিরাপত্তা সতর্কতা জারি করে।
একই দিনে ওমানের মাস্কাটে ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির বৈঠক হয়। গত গ্রীষ্মের ১২ দিনের সংঘাতের পর এটি দুই দেশের প্রথম সরাসরি আলোচনা।
ওয়াশিংটন জানিয়েছে, নতুন কোনো চুক্তি না হলে সামরিক পদক্ষেপের বিকল্প খোলা আছে। ট্রাম্প প্রশাসন ইরানের ‘শূন্য পারমাণবিক সক্ষমতা’ নিশ্চিত করতে চায় এবং সমৃদ্ধ ইউরেনিয়াম ধ্বংসের দাবি জানাচ্ছে। আলোচনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থনের বিষয়ও উঠতে পারে।
ইরান বলেছে, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবির বিরুদ্ধে তারা আত্মরক্ষায় প্রস্তুত, তবে কূটনৈতিক পথও বন্ধ করতে চায় না। চীন তেহরানের অবস্থান সমর্থনের কথা জানিয়েছে।
এরই মধ্যে ইরানের আশপাশে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানো হয়েছে, যা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে।
What's Your Reaction?