মার্কিন নৌ অবরোধ উপেক্ষা করে তেল রপ্তানি করছে ইরান

যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ফাঁকি দিয়ে তেল রপ্তানি অব্যাহত রেখেছে ইরান। দেশটির বন্দরে গত ১৩ এপ্রিল থেকে এই অবরোধ শুরু করে যুক্তরাষ্ট্র। তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ভরটেক্সা জানিয়েছে, অবরোধের এই সময়ের মধ্যে প্রায় ১ কোটি ৭ লাখ ব্যারেল ইরানি অপরিশোধিত তেল হরমুজ প্রণালি অতিক্রম করেছে। এসব চালান মার্কিন নৌবাহিনীর অবরোধ করা এলাকা পার হতে সক্ষম হয়েছে। খবর রয়টার্সের।  প্রতিবেদনে বলা হয়, ছয়টি বড় ট্যাংকারে এসব তেল রপ্তানি করা হয়েছে। ট্যাংকারগুলো যাতায়াতের সময় তাদের স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা (এআইএস) বন্ধ করে রেখেছিল। অবরোধের বিষয়ে ভরটেক্সা জানায়, যুক্তরাষ্ট্রের অবরোধ ইরানি বন্দর বা হরমুজ প্রণালির খুব কাছে কার্যকর করা হচ্ছে না। বরং পাকিস্তান-ইরান সীমান্ত থেকে ওমানের পশ্চিম কোণ পর্যন্ত প্রায় ৩০০ মাইল এলাকায় কিছুটা নমনীয়ভাবে এই অবরোধ চলছে। প্রতিষ্ঠানটির তথ্যমতে, ১৩ থেকে ২২ এপ্রিলের মধ্যে যুক্তরাষ্ট্রের অবরোধ ভেঙে মোট ৩৫টি জাহাজ যাতায়াত করেছে। এই তালিকায় ইরান-সংশ্লিষ্ট বা নিষেধাজ্ঞার আওতায় থাকা কিছু মালবাহী জাহাজও রয়েছে। তবে অবরোধ শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালি দিয়ে ইরান-সংশ্লিষ্ট জাহাজের সংখ

মার্কিন নৌ অবরোধ উপেক্ষা করে তেল রপ্তানি করছে ইরান

যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ফাঁকি দিয়ে তেল রপ্তানি অব্যাহত রেখেছে ইরান। দেশটির বন্দরে গত ১৩ এপ্রিল থেকে এই অবরোধ শুরু করে যুক্তরাষ্ট্র। তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ভরটেক্সা জানিয়েছে, অবরোধের এই সময়ের মধ্যে প্রায় ১ কোটি ৭ লাখ ব্যারেল ইরানি অপরিশোধিত তেল হরমুজ প্রণালি অতিক্রম করেছে। এসব চালান মার্কিন নৌবাহিনীর অবরোধ করা এলাকা পার হতে সক্ষম হয়েছে। খবর রয়টার্সের। 

প্রতিবেদনে বলা হয়, ছয়টি বড় ট্যাংকারে এসব তেল রপ্তানি করা হয়েছে। ট্যাংকারগুলো যাতায়াতের সময় তাদের স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা (এআইএস) বন্ধ করে রেখেছিল।

অবরোধের বিষয়ে ভরটেক্সা জানায়, যুক্তরাষ্ট্রের অবরোধ ইরানি বন্দর বা হরমুজ প্রণালির খুব কাছে কার্যকর করা হচ্ছে না। বরং পাকিস্তান-ইরান সীমান্ত থেকে ওমানের পশ্চিম কোণ পর্যন্ত প্রায় ৩০০ মাইল এলাকায় কিছুটা নমনীয়ভাবে এই অবরোধ চলছে।

প্রতিষ্ঠানটির তথ্যমতে, ১৩ থেকে ২২ এপ্রিলের মধ্যে যুক্তরাষ্ট্রের অবরোধ ভেঙে মোট ৩৫টি জাহাজ যাতায়াত করেছে। এই তালিকায় ইরান-সংশ্লিষ্ট বা নিষেধাজ্ঞার আওতায় থাকা কিছু মালবাহী জাহাজও রয়েছে।

তবে অবরোধ শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালি দিয়ে ইরান-সংশ্লিষ্ট জাহাজের সংখ্যা কমেছে। গত ৩০ দিনে যেখানে প্রতিদিন গড়ে ২ থেকে ৩টি ট্যাংকার যাতায়াত করত, ১৩ থেকে ২১ এপ্রিলের মধ্যে তা কমে ১ থেকে ২টিতে দাঁড়িয়েছে।

এদিকে হরমুজ প্রণালিতে কোনো নৌযান মাইন পুঁতে রাখার চেষ্টা করলে তাৎক্ষণিক গুলি করে ধ্বংস করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি জানান, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীকে এমন কঠোর পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

ট্রাম্প বলেন, বর্তমানে মার্কিন নৌবাহিনীর মাইন অপসারণকারী জাহাজগুলো হরমুজ প্রণালিতে সক্রিয়ভাবে কাজ করছে। তিনি এ কার্যক্রম আরও বাড়ানোর নির্দেশ দিয়েছেন এবং আগের তুলনায় তিনগুণ জোরদার করার কথা জানিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow