মার্কিন যুদ্ধবিরতি প্রস্তাবের জবাব দিল ইরান

মার্কিন যুদ্ধবিরতি প্রস্তাবের জবাব দিয়েছে ইরান। দেশটি যুক্তরাষ্ট্রের প্রস্তাবকে ‘একপাক্ষিক ও অন্যায্য’ বলে মন্তব্য করেছে ইরান। তবে একই সঙ্গে দেশটি ইঙ্গিত দিয়েছে, ভবিষ্যতে কোনো সমঝোতার পথ তৈরি হতে পারে। বৃহস্পতিবার (২৬ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা জানান, প্রস্তাবটি দেশের শীর্ষ নেতৃত্ব এমনকি সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রতিনিধির কাছেও উপস্থাপন করা হয়েছে। সংক্ষেপে বলতে গেলে, এই প্রস্তাবে ইরানকে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা ছেড়ে দিতে বলা হয়েছে, বিনিময়ে নিষেধাজ্ঞা প্রত্যাহারের একটি অস্পষ্ট পরিকল্পনা দেওয়া হয়েছে। তিনি বলেন, প্রস্তাবটিতে সফল আলোচনার জন্য প্রয়োজনীয় ন্যূনতম শর্তও নেই এবং এখনো কোনো বাস্তবসম্মত আলোচনার কাঠামো তৈরি হয়নি। এদিকে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, পাকিস্তান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বার্তা আদান-প্রদানের মাধ্যমে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ

মার্কিন যুদ্ধবিরতি প্রস্তাবের জবাব দিল ইরান
মার্কিন যুদ্ধবিরতি প্রস্তাবের জবাব দিয়েছে ইরান। দেশটি যুক্তরাষ্ট্রের প্রস্তাবকে ‘একপাক্ষিক ও অন্যায্য’ বলে মন্তব্য করেছে ইরান। তবে একই সঙ্গে দেশটি ইঙ্গিত দিয়েছে, ভবিষ্যতে কোনো সমঝোতার পথ তৈরি হতে পারে। বৃহস্পতিবার (২৬ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা জানান, প্রস্তাবটি দেশের শীর্ষ নেতৃত্ব এমনকি সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রতিনিধির কাছেও উপস্থাপন করা হয়েছে। সংক্ষেপে বলতে গেলে, এই প্রস্তাবে ইরানকে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা ছেড়ে দিতে বলা হয়েছে, বিনিময়ে নিষেধাজ্ঞা প্রত্যাহারের একটি অস্পষ্ট পরিকল্পনা দেওয়া হয়েছে। তিনি বলেন, প্রস্তাবটিতে সফল আলোচনার জন্য প্রয়োজনীয় ন্যূনতম শর্তও নেই এবং এখনো কোনো বাস্তবসম্মত আলোচনার কাঠামো তৈরি হয়নি। এদিকে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, পাকিস্তান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বার্তা আদান-প্রদানের মাধ্যমে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি বলেন, সরাসরি কোনো আলোচনা না হলেও পাকিস্তানের মাধ্যমে দুই দেশের মধ্যে পরোক্ষ যোগাযোগ চলছে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ১৫ দফার একটি প্রস্তাব দিয়েছে, যা বর্তমানে ইরান পর্যালোচনা করছে। ইসহাক দার বলেন, এই কূটনৈতিক উদ্যোগে তুরস্ক এবং মিশরসহ আরও কয়েকটি দেশ সহায়তা করছে। তিনি জানান, চলমান সংঘাত বন্ধে গণমাধ্যমে যে সরাসরি শান্তি আলোচনার কথা বলা হচ্ছে, তা পুরোপুরি সঠিক নয়। বরং বাস্তবে পর্দার আড়ালে বার্তা বিনিময়ের মাধ্যমেই কূটনৈতিক প্রচেষ্টা এগিয়ে চলছে।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow