মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরানি সেনাবাহিনীর অভিজাত শাখা ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)। রোববার (১ মার্চ) আইআরজিসি দাবি করেছে, মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনে চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাত হেনেছে। স্থানীয় গণমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে গার্ড বাহিনী সতর্ক করে বলেছে, স্থল ও সমুদ্র ক্রমেই সন্ত্রাসী আগ্রাসকদের কবরস্থানে পরিণত হবে। ইউএসএস আব্রাহাম লিঙ্কন হলো, মার্কিন নৌবাহিনীর পঞ্চম নিমিৎজ শ্রেণির বিমানবাহী রণতরী। এতে রয়েছে সর্বশেষ এফ-৩৫ স্টিলথ যুদ্ধজাহাজ, যা শত্রুর রাডার এড়িয়ে যেতে সক্ষম। তাছাড়া এটির স্ট্রাইক গ্রুপটিতে রয়েছে টমাহক ল্যান্ড অ্যাটাক ক্রুজ ক্ষেপণাস্ত্র ভর্তি তিনটি ডেস্ট্রয়ার ও সাধারণত একটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন থাকে, যা একই অস্ত্র ব্যবহার করে। বিবিসির যাচাইকৃত স্যাটেলাইট চিত্র অনুসারে, ১৫ ফেব্রুয়ারি এই রণতরীটিকে ওমান উপকূলে দেখা গেছে। সূত্র: এএফপি এসএএইচ

মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরানি সেনাবাহিনীর অভিজাত শাখা ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)।

রোববার (১ মার্চ) আইআরজিসি দাবি করেছে, মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনে চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাত হেনেছে। স্থানীয় গণমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে গার্ড বাহিনী সতর্ক করে বলেছে, স্থল ও সমুদ্র ক্রমেই সন্ত্রাসী আগ্রাসকদের কবরস্থানে পরিণত হবে।

ইউএসএস আব্রাহাম লিঙ্কন হলো, মার্কিন নৌবাহিনীর পঞ্চম নিমিৎজ শ্রেণির বিমানবাহী রণতরী। এতে রয়েছে সর্বশেষ এফ-৩৫ স্টিলথ যুদ্ধজাহাজ, যা শত্রুর রাডার এড়িয়ে যেতে সক্ষম।

তাছাড়া এটির স্ট্রাইক গ্রুপটিতে রয়েছে টমাহক ল্যান্ড অ্যাটাক ক্রুজ ক্ষেপণাস্ত্র ভর্তি তিনটি ডেস্ট্রয়ার ও সাধারণত একটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন থাকে, যা একই অস্ত্র ব্যবহার করে।

বিবিসির যাচাইকৃত স্যাটেলাইট চিত্র অনুসারে, ১৫ ফেব্রুয়ারি এই রণতরীটিকে ওমান উপকূলে দেখা গেছে।

সূত্র: এএফপি

এসএএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow