মার্কিন রণতরীতে ইরানের হামলার খবর মিথ্যা? কোথায় অবস্থান করছে?

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে যে, তাদের চারটি ব্যালিস্টিক মিসাইল আঘাতে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের হামলায় রণতরী আরব সাগর তথা পারস্য উপসাগরীয় এলাকা ছাড়তে বাধ্য হয়েছে। তবে মার্কিন সামরিক বাহিনী এই দাবিকে ‘মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছে। আইআরজিসি-র প্রেস সার্ভিস এবং রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি (আইআরআইবি) জানিয়েছে, আয়াতুল্লাহ খামেনির হত্যাকাণ্ডের প্রতিশোধ হিসেবে শুরু হওয়া ‘অপারেশন ট্রু প্রমিজ-৪’-এর অধীনে এই হামলা চালানো হয়েছে। তাদের ভাষ্যমতে,চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি রণতরীটিকে আঘাত করেছে। হামলার পর রণতরীটি তার নির্ধারিত এলাকা ছেড়ে ভারত মহাসাগরের দিকে চলে যেতে বাধ্য হয়। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এই দাবিকে পুরোপুরি নাকচ করে একে ‘মিথ্যা’ হিসেবে অভিহিত করেছে। এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে সেন্টকম জানিয়েছে, ইউএসএস আব্রাহাম লিংকন কোনো ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়নি। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো রণতরীর ধারেকাছেও আসেনি। রণতরীটি বর্তমানে সম্পূর্ণ সচল রয়েছে এবং ‘অপারেশন এপিক ফিউরি’-র সমর্থনে বিমান উড্ডয়

মার্কিন রণতরীতে ইরানের হামলার খবর মিথ্যা? কোথায় অবস্থান করছে?

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে যে, তাদের চারটি ব্যালিস্টিক মিসাইল আঘাতে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের হামলায় রণতরী আরব সাগর তথা পারস্য উপসাগরীয় এলাকা ছাড়তে বাধ্য হয়েছে। তবে মার্কিন সামরিক বাহিনী এই দাবিকে ‘মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছে।

আইআরজিসি-র প্রেস সার্ভিস এবং রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি (আইআরআইবি) জানিয়েছে, আয়াতুল্লাহ খামেনির হত্যাকাণ্ডের প্রতিশোধ হিসেবে শুরু হওয়া ‘অপারেশন ট্রু প্রমিজ-৪’-এর অধীনে এই হামলা চালানো হয়েছে।

তাদের ভাষ্যমতে,চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি রণতরীটিকে আঘাত করেছে। হামলার পর রণতরীটি তার নির্ধারিত এলাকা ছেড়ে ভারত মহাসাগরের দিকে চলে যেতে বাধ্য হয়।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এই দাবিকে পুরোপুরি নাকচ করে একে ‘মিথ্যা’ হিসেবে অভিহিত করেছে। এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে সেন্টকম জানিয়েছে, ইউএসএস আব্রাহাম লিংকন কোনো ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়নি। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো রণতরীর ধারেকাছেও আসেনি।

রণতরীটি বর্তমানে সম্পূর্ণ সচল রয়েছে এবং ‘অপারেশন এপিক ফিউরি’-র সমর্থনে বিমান উড্ডয়ন কার্যক্রম অব্যাহত রেখেছে।

তবে রণতরীটি বর্তমানে কোথায় অবস্থান করছে তা নিশ্চিত করে জানানো হয়নি। এর পাশাপাশি রণতরীর ট্রাকার বন্ধ রাখা হয়েছে বলে জানা গেছে। এমনকি ইউএস নেভাল ইনস্টিটিউটের পক্ষ থেকেও সর্বশেষ কোনো তথ্য দেওয়া হয়নি।

সূত্র: তাস

কেএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow