মার্কেটে আগুন, ইলেকট্রনিক্সের গোডাউন পুড়ে ছাই

‎বগুড়ার শেরপুর উপজেলায় শেরপুর প্লাজা মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দেবদূত ইলেকট্রনিক্সের গোডাউনে থাকা সকল মালামাল পুড়ে গেছে। বুধবার (৬ মে) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।  ‎প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে গোডাউন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভেতরে থাকা মালামাল দাউ দাউ করে জ্বলতে থাকে। ‎দেবদূত ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী প্রদ্যুৎ কুমার তলাপাত্র জানান, আগুন লাগার সঠিক কারণ তিনি নিশ্চিতভাবে জানা যায়নি। তবে এ ঘটনায় তার গোডাউনে থাকা সব মালামাল পুড়ে গেছে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন এ ব্যবসায়ী। ‎শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা বখতিয়ার উদ্দিন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তদন্ত শেষে প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow