মার্শাল আর্ট কিংবদন্তি চাক নরিস আর নেই

সাবেক কারাতে চ্যাম্পিয়ন ও বিখ্যাত মার্শাল আর্ট তারকা চাক নরিস আর নেই। আশির দশকে হলিউডের জনপ্রিয় অ্যাকশন তারকা হিসেবেও তিনি বেশ পরিচিত। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।  শুক্রবার (২০ মার্চ ) তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে পরিবারের পক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার (১৯ মার্চ) নরিস মারা গেছেন। মৃত্যুর সময় পরিবারের সদস্যরা তার পাশেই ছিলেন। তিনি শান্তিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।   তবে এই অভিনেতা কীভাবে মারা গেছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তার পরিবার।  নরিস তার মার্শাল আর্ট দক্ষতাকে কাজে লাগিয়ে অনেকগুলো সফল অ্যাকশন সিনেমায় অভিনয় করেছিলেন। তিনি ১৯৬০-এর দশকের শেষের দিকে অনেকগুলো কারাতে চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন। মার্শাল আর্ট কিংবদন্তি ব্রুস লি-র সাথে তার খুব ভালো বন্ধুত্ব ছিল। ১৯৭২ সালে ব্রুস লি-র জনপ্রিয় সিনেমা ‘দ্য ওয়ে অফ দ্য ড্রাগন’-এ অভিনয় করে তিনি সবার নজর কাড়েন। পরবর্তী দুই দশকে তিনি ‘ইনভেসন ইউএসএ’ এবং ‘দ্য ডেল্টা ফোর্স’-এর মতো অনেক জনপ্রিয় সিনেমা এবং ‘ওয়াকার, টেক্সাস রেঞ্জার’-এর মতো বিখ্যাত টিভি সিরিজে অভিনয় করেন। অভিনয়ের পাশাপাশি তিনি তার স্পষ্টবাদী রাজনৈতিক

মার্শাল আর্ট কিংবদন্তি চাক নরিস আর নেই

সাবেক কারাতে চ্যাম্পিয়ন ও বিখ্যাত মার্শাল আর্ট তারকা চাক নরিস আর নেই। আশির দশকে হলিউডের জনপ্রিয় অ্যাকশন তারকা হিসেবেও তিনি বেশ পরিচিত। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। 

শুক্রবার (২০ মার্চ ) তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে পরিবারের পক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার (১৯ মার্চ) নরিস মারা গেছেন। মৃত্যুর সময় পরিবারের সদস্যরা তার পাশেই ছিলেন। তিনি শান্তিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।  

তবে এই অভিনেতা কীভাবে মারা গেছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তার পরিবার। 

নরিস তার মার্শাল আর্ট দক্ষতাকে কাজে লাগিয়ে অনেকগুলো সফল অ্যাকশন সিনেমায় অভিনয় করেছিলেন। তিনি ১৯৬০-এর দশকের শেষের দিকে অনেকগুলো কারাতে চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন। মার্শাল আর্ট কিংবদন্তি ব্রুস লি-র সাথে তার খুব ভালো বন্ধুত্ব ছিল। ১৯৭২ সালে ব্রুস লি-র জনপ্রিয় সিনেমা ‘দ্য ওয়ে অফ দ্য ড্রাগন’-এ অভিনয় করে তিনি সবার নজর কাড়েন।

পরবর্তী দুই দশকে তিনি ‘ইনভেসন ইউএসএ’ এবং ‘দ্য ডেল্টা ফোর্স’-এর মতো অনেক জনপ্রিয় সিনেমা এবং ‘ওয়াকার, টেক্সাস রেঞ্জার’-এর মতো বিখ্যাত টিভি সিরিজে অভিনয় করেন। অভিনয়ের পাশাপাশি তিনি তার স্পষ্টবাদী রাজনৈতিক মতামতের জন্যও পরিচিত ছিলেন।

-সূত্র: দ্য হলিউড রিপোর্টার

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow