মালদ্বীপ বিএনপির উদ্যোগে এমপি এম. এ. হান্নানকে সংবর্ধনা
মালদ্বীপ বিএনপির উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য ও নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম. এ. হান্নান-কে সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) রাজধানী মালের ভিলা কলেজে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালদ্বীপ বিএনপির সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এম. এ. হান্নান প্রবাসী বাংলাদেশিদের অবদান ও মালদ্বীপ বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডের প্রশংসা করেন। তিনি আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মালদ্বীপে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। পরে তাকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সহ-সভাপতি মো. মোহাম্মদ হোসেন, মো. ইলিয়াস মিয়া, মো. শাহ আলম, মো. ফারুক হোসেন, মো. এরশাদ মোল্লা ও মো. বাবুল হোসেন, সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম। এ সময় মালদ্বীপ বিএনপির সিনিয়র নেতা, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। বক্তারা প্রবাসে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশ
মালদ্বীপ বিএনপির উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য ও নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম. এ. হান্নান-কে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) রাজধানী মালের ভিলা কলেজে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালদ্বীপ বিএনপির সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এম. এ. হান্নান প্রবাসী বাংলাদেশিদের অবদান ও মালদ্বীপ বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডের প্রশংসা করেন। তিনি আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মালদ্বীপে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। পরে তাকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সহ-সভাপতি মো. মোহাম্মদ হোসেন, মো. ইলিয়াস মিয়া, মো. শাহ আলম, মো. ফারুক হোসেন, মো. এরশাদ মোল্লা ও মো. বাবুল হোসেন, সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম।
এ সময় মালদ্বীপ বিএনপির সিনিয়র নেতা, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। বক্তারা প্রবাসে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা, প্রবাসীদের অধিকার রক্ষা এবং দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নাসিরনগর উপজেলা যুবদল নেতা মো. আলী ফরহাদ। অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
এমআরএম
What's Your Reaction?