লাইভে চলাকালে মেক্সিকোর ইনফ্লুয়েন্সারকে গুলি করে হত্যা 

সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে থাকা অবস্থায় মেক্সিকোর ইনফ্লুয়েন্সার সিজার গাস্তেলুমকে গুলি করে হত্যা করা হয়েছে। টিকটকে তার অনুসারীর সংখ্যা ছিল প্রায় ৬ লাখ ৫০ হাজার। স্থানীয় সময় মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় মেক্সিকোর উত্তরাঞ্চলীয় শহর কুলিয়াকানের ত্রেস রিওস এলাকায় এ ঘটনা ঘটে। সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, একটি রেস্তোরাঁর বাইরে দুই বন্ধুর সঙ্গে ভিডিও করছিলেন গাস্তেলুম। এ সময় মোটরসাইকেলে করে দুই ব্যক্তি সেখানে আসে। তাদের একজন কাছ থেকে গাস্তেলুমকে গুলি করে। পরে তারা মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে গাস্তেলুম মূলত হাস্যরসাত্মক ভিডিও প্রকাশ করতেন। ঘটনার সময় তার পরনে ছিল উজ্জ্বল কমলা রঙের পোশাক এবং খাবার সরবরাহকারীদের ব্যবহৃত ব্যাগ। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, পোশাক দেখে প্রথমে পুলিশ ধারণা করেছিল নিহত ব্যক্তি একজন ডেলিভারি কর্মী। পরে কর্মকর্তারা তার পরিচয় সম্পর্কে জানতে পারেন। প্রকাশিত এক ভিডিওর বরাতে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানায়, কেনটাকি ফ্রাইড চিকেনের একটি শাখার পার্কিং এলাকায় দুই ব্যক্তির সঙ্গে বসে হাসছিলেন গাস্তেলুম। এ সময় মোটরসা

লাইভে চলাকালে মেক্সিকোর ইনফ্লুয়েন্সারকে গুলি করে হত্যা 
সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে থাকা অবস্থায় মেক্সিকোর ইনফ্লুয়েন্সার সিজার গাস্তেলুমকে গুলি করে হত্যা করা হয়েছে। টিকটকে তার অনুসারীর সংখ্যা ছিল প্রায় ৬ লাখ ৫০ হাজার। স্থানীয় সময় মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় মেক্সিকোর উত্তরাঞ্চলীয় শহর কুলিয়াকানের ত্রেস রিওস এলাকায় এ ঘটনা ঘটে। সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, একটি রেস্তোরাঁর বাইরে দুই বন্ধুর সঙ্গে ভিডিও করছিলেন গাস্তেলুম। এ সময় মোটরসাইকেলে করে দুই ব্যক্তি সেখানে আসে। তাদের একজন কাছ থেকে গাস্তেলুমকে গুলি করে। পরে তারা মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে গাস্তেলুম মূলত হাস্যরসাত্মক ভিডিও প্রকাশ করতেন। ঘটনার সময় তার পরনে ছিল উজ্জ্বল কমলা রঙের পোশাক এবং খাবার সরবরাহকারীদের ব্যবহৃত ব্যাগ। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, পোশাক দেখে প্রথমে পুলিশ ধারণা করেছিল নিহত ব্যক্তি একজন ডেলিভারি কর্মী। পরে কর্মকর্তারা তার পরিচয় সম্পর্কে জানতে পারেন। প্রকাশিত এক ভিডিওর বরাতে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানায়, কেনটাকি ফ্রাইড চিকেনের একটি শাখার পার্কিং এলাকায় দুই ব্যক্তির সঙ্গে বসে হাসছিলেন গাস্তেলুম। এ সময় মোটরসাইকেলে করে দুই ব্যক্তি সেখানে আসে। তাদের একজন আগ্নেয়াস্ত্র বের করে গাস্তেলুমকে গুলি করেন। এরপর তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ ও ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল ঘিরে রেখেছেন। তারা সেখানে পাওয়া গুলির খোসা এবং সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছেন। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এই হত্যাকাণ্ড কেন ঘটল, তা আমাদের অবশ্যই খুঁজে বের করতে হবে।’ তিনি আরও বলেন, ‘অপরাধীদের গ্রেপ্তার করতে হবে।’ গাস্তেলুম তার প্রকাশিত কিছু কনটেন্টে নিজেকে ‘বেলিকো’ বলে উল্লেখ করতেন। মেক্সিকোর কিছু উপসংস্কৃতিতে এই শব্দটি কার্টেল সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ততা বোঝাতে ব্যবহৃত হয়। মেক্সিকোর নিরাপত্তা মন্ত্রিসভা ও স্থানীয় প্রসিকিউটররা জানিয়েছে, হত্যাকাণ্ডের তদন্ত চলছে। গাস্তেলুম এমন কিছু ভিডিও প্রকাশ করেছিলেন, যেগুলোতে তিনি একটি অপরাধী গোষ্ঠীর একটি পক্ষের প্রতি ইঙ্গিত করেছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গাস্তেলুম তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তিনি প্রায়শই তার ভ্রমণ ও রাত্রিযাপনের ছবি, কিংবা বিলাসবহুল গাড়ির সামনে পোজ দেওয়ার ছবি শেয়ার করতেন। তার একটি পোস্টে তাকে ‘এল গোর্দো পেরুচি’ নামে পরিচিত ইনফ্লুয়েন্সার লিওবার্দো আইসপুরোর কবরের পাশে দেখা গিয়েছিল। ২০২৪ সালের ডিসেম্বরে আইসপুরোকে গুলি করে হত্যা করা হয়। পুলিশ জানায়, এই হত্যাকাণ্ডটি সিনালোয়া কার্টেলের দুটি গোষ্ঠীর মধ্যকার শত্রুতার সঙ্গে সম্পর্কিত হতে পারে। বিবিসি জানিয়েছে, মেক্সিকোর সিনালোয়া অঙ্গরাজ্যের রাজধানী কুলিয়াকান দীর্ঘদিন ধরে মাদক কারবারি গোষ্ঠীগুলোর সংঘাতে জড়িয়ে রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে সিনালোয়া কার্টেলের দুই পক্ষ লস মায়োস ও লস চাপিতোসের মধ্যে সংঘাতের কারণে শহরটিতে সহিংসতা বেড়েছে। বিভিন্ন সময় শহরের বিভিন্ন স্থানে দুই পক্ষের মরদেহও পাওয়া গেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow