মালদ্বীপে আহত প্রবাসী ইউসুফের চিকিৎসায় দূতাবাসের মানবিক উদ্যোগ

মালদ্বীপে চিকিৎসাধীন গুরুতর অসুস্থ প্রবাসী বাংলাদেশি মো. ইউসুফ মাহমুদের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে বুধবার (১০ জুন) রাজধানী মালের একটি হাসপাতাল পরিদর্শন করেছে দেশটিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের একটি প্রতিনিধি দল। দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মো. মোতাছেম বিল্লাহ এবং কল্যাণ সহকারী মো. জসিম উদ্দিন হাসপাতালে উপস্থিত থেকে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং ইউসুফ মাহমুদের সার্বিক চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত অবহিত হন। এ সময় প্রতিনিধি দল আহত প্রবাসীর দ্রুত সুস্থতা কামনা করেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, কুমিল্লার বুড়িচং উপজেলার কুসুমপুর গ্রামের বাসিন্দা ইউসুফ মাহমুদ জীবিকার সন্ধানে সাত বছর আগে মালদ্বীপে আসেন। সম্প্রতি কর্মস্থলে কাজ করার সময় এক দুর্ঘটনায় তিনি মাথায় গুরুতর আঘাত পান। এতে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে চিকিৎসকরা জরুরি ভিত্তিতে অস্ত্রোপচারের পরামর্শ দেন। সফল অস্ত্রোপচার শেষে বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। বিদেশে বিপদের সময়ে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ ও সুরক্ষায় বাংলাদ

মালদ্বীপে আহত প্রবাসী ইউসুফের চিকিৎসায় দূতাবাসের মানবিক উদ্যোগ

মালদ্বীপে চিকিৎসাধীন গুরুতর অসুস্থ প্রবাসী বাংলাদেশি মো. ইউসুফ মাহমুদের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে বুধবার (১০ জুন) রাজধানী মালের একটি হাসপাতাল পরিদর্শন করেছে দেশটিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের একটি প্রতিনিধি দল।

দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মো. মোতাছেম বিল্লাহ এবং কল্যাণ সহকারী মো. জসিম উদ্দিন হাসপাতালে উপস্থিত থেকে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং ইউসুফ মাহমুদের সার্বিক চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত অবহিত হন। এ সময় প্রতিনিধি দল আহত প্রবাসীর দ্রুত সুস্থতা কামনা করেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, কুমিল্লার বুড়িচং উপজেলার কুসুমপুর গ্রামের বাসিন্দা ইউসুফ মাহমুদ জীবিকার সন্ধানে সাত বছর আগে মালদ্বীপে আসেন। সম্প্রতি কর্মস্থলে কাজ করার সময় এক দুর্ঘটনায় তিনি মাথায় গুরুতর আঘাত পান। এতে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে চিকিৎসকরা জরুরি ভিত্তিতে অস্ত্রোপচারের পরামর্শ দেন। সফল অস্ত্রোপচার শেষে বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।

বিদেশে বিপদের সময়ে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ ও সুরক্ষায় বাংলাদেশ দূতাবাসের এই দ্রুত ও মানবিক উদ্যোগ প্রবাসী কমিউনিটির মাঝে বেশ প্রশংসিত হয়েছে। এদিকে ইউসুফ মাহমুদের দ্রুত সুস্থতা ও পূর্ণাঙ্গ আরোগ্য কামনা করে তার পরিবার, আত্মীয়-স্বজন এবং মালদ্বীপে বসবাসরত বাংলাদেশি কমিউনিটি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow